somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কষ্ট পাও আর মহান হয়ে ওঠো…

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যুঞ্জয়,
জীবনভর অজস্র সত্যের মুখোমুখি আমি হয়েছি। আমি জানি, সত্য কতো নির্মম। কতো একা। কতো ভয়ানক। সত্য কতোটা বান্ধবহীন!
হতে পারে, একটি সত্য বিকেলের কাছে খুন হয়েছো তুমি। খুন হয়েছে একটি বিকেল। সবুজ প্রান্তর। নীল আকাশ। এমনকি মাঠে বসে থাকা পাখিগুলোও বিদ্ধস্ত হয়েছিলো কাল এবং সবশেষে এতোসব বিধ্বস্ত বেলা আমার বুকের মধ্যে ঢুকে পড়লো অতর্কিতে। তীর হয়ে হয়ে সারাক্ষণ বিঁধে থাকলো বুকপাঁজরে। এই বুকের জমিন ছাড়া কালবেলাগুলোও যেনো খুব অসহায়। কোথাও আর ঠাঁই নেই ওদের।
মৃত্যুঞ্জয়,
প্রকৃত অর্থে আমরা সকলেই ভালোবাসার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত। কিন্তু ভালোবাসার ডাকে ফিরে তাকাতে কেউ শিখিনি। এখানেই পৃথিবীর যতো গণ্ডগোল। তাকালেও বেশিদিন তার যত্ন নিতে জানিনে। কিংবা সময়ের চপেটাঘাতে সে সুযোগটুকুকে হারিয়ে আবার তাজিয়া ঘোড়া হয়ে ছুটতে হয় নতুন কোনো সময়ের বুকে। কিন্তু ইতিহাসের বুক থেকে কিছু সত্য আমিও মুছে দিতে পারিনে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি খুন হই সেই সত্যের কাছে। দ্যাখো, কি তীরবিদ্ধ বুক আমার। কেবল হেরে গেছি সময়ের কাছে। যদিও এভাবে হেরে যেতে যেতে আমি অজস্রবার অপরাজিতা হয়ে উঠেছি। সময়ের কাছে এতো প্রশ্ন যে, বুঝে উঠতে পারিনে ঠিক কোত্থেকে শুরু করবো। কোন দুঃখভোগ! তাই সময়ের সাথে আজকাল কথা বলা ছেড়ে দিয়েছি।
মাঝে-মাঝে সত্যের দাপটে আমি ক্লান্ত হয়ে পড়ি। শূন্য হয়ে পড়ি। ফাঁকা হয়ে পড়ি। সত্য আমাকে কিছুই দেয়নি রক্তক্ষরণ ছাড়া! আমি রক্তক্ষরণের মধ্যেই বেঁচে আছি। বেঁচে থাকি। তবে উঠে তো দাঁড়াতেই হয় আমাদেরকে। সময়ের কাছে মুখ থুবড়ে পড়ে থাকলে তোমাকে খেতে দেবে কে! কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন বুক তোমাকে টেনে নেবে তোমার অসহায়ত্বে!!! জেনো, নিজের থেকে সত্য বুক আর নেই। ওখানেই স্থির হয় সকল ঘাতকীয় বাতাস। তুমিও স্থির হও। তোমার বুকের বাতাসে।
আমি বিশ্বাস করি, সত্যের মৃত্যু নেই। সত্য অবিনশ্বর। অতীত থেকে শক্তি নাও। জেনো, অতীতের থেকে বড়ো শিক্ষা আর নেই। একটি সুন্দর আগামীর জন্য অতীতের ভুলগুলো শোধরানো প্রয়োজন। নতুবা, ক্রমশ উচ্ছিষ্ট শ্রেণীর তলানীতে পড়ে যেতে হবে মননে। সত্য একদিন ঠিকই জীবনকে পৌঁছে দেবে সূর্যনগরের কাছাকাছি। অন্ধকার ভেদ করে সব। কেবল সৎ থেকো, থেকো সত্য, সহজ ও সুন্দর।
জেনো, কষ্ট মানুষকে ঋদ্ধ করে। কষ্ট পাও আর মহান হয়ে ওঠো…

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×