somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছন্দময় চাবিগুচ্ছ

১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পর্শকাতর পর্দার মুঠোফোন। কাজ করার ক্ষমতা প্রায় কম্পিউটারের মত কিন্তু বাংলা লেখা যায় না। তাড়াহুড়ায় হয়ে গেলেন মুরাদ টাকলা। কষ্ট, তাই না ? বাংলাদেশে থাকলে ভোক্তা অধিকার আইন নিয়ে ভাবা যেত। বিদেশে থাকায় তা ও করতে পারছেন না। হুম…। অ্যাণ্ড্রয়েড মুঠোফোন ব্যবহারকারীদের এই মুশকিল আসান করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম হাসনাত। তার উদ্ভাবিত রিডমিক কিবোর্ড অ্যাণ্ড্রয়েড মুঠোফোনে বাংলা লেখার দুর্দান্ত অ্যাপ। বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই সকল সুযোগ সুবিধাসহ বিনামূল্যে প্রায় পাঁচ মেগাবাইট আকারের এই অ্যাপটি পাওয়া যায় গুগল প্লে স্টোরে। এ প্রসঙ্গে শামীম হাসনাতের মন্তব্য- “টাকা আয়ের জন্য আমি আমার ভাষাকে কখনোই বেছে নিবো না।”

গুগল প্লে স্টোর লিংকঃ রিডমিক কিবোর্ড

রিডমিক কিবোর্ড ইন্সটল শেষে ডিভাইসের সেটিংস থেকে যান Language & keyboard settings এ।এখান থেকে রিডমিক কিবোর্ডের পাশের চেকবক্সটিতে টিক দিন। আপনার ডিভাইসে রিডমিক কিবোর্ড অ্যাক্টিভেট হয়ে গেল। রিডমিক কিবোর্ডে রয়েছে তিন ধরনের কিবোর্ড লেআউট। ডিফল্ট ইংরেজি, ফোনেটিক বাংলা ও ইউনিজয়। এগুলোর মধ্যে পরিবর্তন করতে হলে স্পেস বার ছুঁয়ে ডানদিকে বা বামদিকে টান দিন। তাহলেই আপনি আপনার পছন্দের কিবোর্ড লেআউটটি বেছে নিতে পারবেন।

কিবোর্ডের সেটিংসে রয়েছে কিবোর্ডের বিভিন্ন থিম পছন্দ করার সুবিধা, ওয়ার্ড সাজেশন ও অটোকমপ্লিট সেটিংস, ক্যাপিটালাইজেশন, ভলিউম কার্সর ও ভাইব্রেশন সেটিংস ইত্যাদি। ওয়ার্ড সাজেশন এর মাধ্যমে কোনো শব্দ লেখা শেষ করার আগেই সেই শব্দটি আপনার স্ক্রিনে ফুটে উঠবে। আপনি সেটিতে ছুঁয়ে দিলেই শব্দটি আপনার টেক্সট ফিল্ডে যোগ হয়ে যাবে।

আর একটি কথা। কম্পিউটারে শিফট কি চেপে যে অক্ষর আসে তা আনতে ঐ নির্দিষ্ট কি বেশি সময় ছুঁয়ে দিতে হয়।এক বা একাধিক বিকল্প থাকলে তা পর্দায় ফুটে উঠবে। তখন পছন্দেরটা ছুঁয়ে দিবেন। যেমন- র বোতাম টিতে ল এবং ড় বিকল্প রয়েছে। আবার ু বেশি ছুঁয়ে পাবেন উ। ূ বা ঊ পেতে আগে ALT ছুঁয়ে দিতে হবে।

রিডমিক কিবোর্ড ব্যবহার করে আরও অনেক সুবিধা পাবেন। বিস্তারিত জানতে রিডমিক কিবোর্ডের অফিসিয়াল পাতা দেখুন আর উপভোগ করুন মাতৃভাষায় লেখালেখি ইত্যাদি ইত্যাদি…

Ridmik Keyboard –এ মুগ্ধ হয়ে এর বাংলা করলাম- “ছন্দময় চাবিগুচ্ছ”। আমার বিবেচনায় অ্যাণ্ড্রয়েড মুঠোফোনে বাংলা লেখার সেরা অ্যাপ। শামীম হাসনাত এবং তার দলকে সেলাম জানাই।

এই পোষ্টটি একই সাথে ক্যাডেট কলেজ ব্লগে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: ঈশ্বর ও ভাঁড়

লিখেছেন অর্ক, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ৯:১০




বিরাট কিছু চাইনি। পরিপাটি দেয়ালে আচানক লেগেছিলো একরত্তি দাগ। কোনও ঐশী বলে মুছে যেতো যদি—ফিরে পেতাম নিখুঁত দেয়াল। তাতে কী মহাভারত অশুদ্ধ হতো কার! (সে দাগ রয়ে গেছে!)

পাখিদের মতো উড়বার... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

×