আপনার মরদ বছরে একটা নতুন
ঢাকাই
শাড়ি দিতে না পারলেও বছরে বছরে
উপহার দিয়েছেন আপনাকে
একের পর এক কৃশকায় রুগ্ন সন্তান,
এবং তাতেই আপনার শুষ্ক বুক ভাসিয়ে জেগেছে
তিতাসের তীব্র জলের উচ্ছ্বাস।
চাঁদের সৌন্দর্য নয়, আমি জানি
আপনাকে মুগ্ধ
আলোড়িত বিহ্বল করেছে সন্তানের
সেই স্নিগ্ধ মুখ,
আর আপনি যখন অন্তিম বিশ্রাম নেবেন মাটির তলে
তখনো হয়তো মাটি ফুঁড়ে
মাথা তুলবে ঘাসফুল, বাতাসের
কানে কানে ব’লে যাবে, ‘এখানে ঘুমিয়ে আছেন এক
গর্ভধারিণী'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


