তনুর বিজয়ের সাথে দেখা হয়েছিল সেদিন।ব্রেকয়াপ এর পর এই প্রথম দেখাহয় দুজনের। এমন দুপুরের রোদে মাঝরাস্তায় দেখা হবে দুজনের কেউই ভাবতে পারেনি।ব্যাস্ত এক রাস্তায় তনুর পাশের রিক্সায় বিজয়। হলুদ একটা পাঞ্জাবী পড়া ছিল বিজয়।পাঞ্জাবীটা তনুরই কিনে দেওয়া। বিজয়ের হাতে জ্বলন্ত সিগারেট।
তনুকে দেখে সিগারেট ফেলে দিল। আগের মতই ভয়পায় তনুকে। তনু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে।
এমনিতেই কাঠ বডি এখন আরও শুকিয়ে পেন্সিল বডি হয়ে গেছে বিজয়।তনুর খুব জানতে ইচ্ছা হচ্ছিল বিজয়ের কয়টা সিগারেট লাগে প্রতিদিন। কিন্তু সেই অধিকার হয়তো তার নেই।অধিকারটা সে নিজেই হাড়িয়েছে।
একটা সময় আবার চলতে শুরুকরলো দুজনের রিক্সা। এবার আর তনু বিজয়কে দেখতে পাচ্ছে না। কারন বিজয় চলেযাচ্ছে তার গন্তব্যে আর তনু জ্যামে আটকে আছে।
এই অল্প সময়ে তনু অনেকবার বিজয়কে দেখলেও বিজয় তনুর দিকে তাকিয়েছে মাত্র ৩ বার।
প্রথমবার ঘটনাক্রমে চোখপড়ে তনুর দিকে।
দ্বিতীয়বার তাকিয়েছে তনুর হাতের দিকে। তিনটা রিং চোখে পড়লো।
শেষটা চলেযাওয়ার সময়।
সিগারেট ফেলে দিয়ে ক্ষনিকের জন্য নিকোটিনের দহন থেকে বিজয় রক্ষা পেলেও আসলে তনু ওর দিকে তাকিয়ে থেকে পোড়াচ্ছিল ওর মনকে।
অতীত ওকে শেষ করে দিচ্ছে। আজ বিজয় ভাত না খেয়েও সিগারেট দিয়ে কাটিয়ে দিতে পারে পুরো দিন।
কিছু মানুষের প্রতিভা থাকে নিজের কস্ট ভাগ করে নেওয়ার।এতে তাদের কস্ট অনেক কমে যায়। হালকা লাগে মন। মনে কথা অপরকে খুলে বল্লেই হালকা হয়ে যায় মন। কিন্তু বিজয় এ সুত্র মানে না ।
এক পাগলীর প্রেমে পাগল ছিল বিজয়। ভালবাসার সময় যেহেতু সে কারো সাথে শেয়ার করেনি তাই কস্টটাও কাউকে বলতে সে রাজি না।
কিছু ঘাড়ত্যারা সুত্রের মত বিজয়েরও একটা সুত্র আছে।
বিজয় যা আপন ভাবে তা ই তার থেকে দুরে চলেযায়। তাই নতুন করে কাউকে আপন ভাবতে সে রাজি না।
মাত্র একটা জিনিসকেই সে আপন ভাবে। তা হচ্ছে সিগারেট। সে জানে এই একটা জিনিসই তাকে কখনো ছেড়ে যাবে না। মাত্র ১০ টাকা খরচ করলেই সে পাশে পাবে তার এই বন্ধুকে।
সে জেনেও জানেনা যে একসময় তার এই বন্ধুই অচল করে দেবে তাকে ঠিক পঁচিশ পয়সার কয়েনগুলোর মত। নিথর হয়ে পড়ে থাকবে তার দেহ কোনোএক হসপিটালের বিছানায়।
বিজয়ের পরাজয় টেরও পাবেনা তার সেই প্রিয়তমা।
প্রতিনিয়ত হাজারটা বিজয়ের পরাজয় হচ্ছে এক অলৌকিক শান্তির কাছে। সাময়িক এই শান্তি শেষ করে দিচ্ছে জীবন। কিছু না পাওয়া মানেই যে সবকিছু হাড়ানো নয় আজব এই মানব মন তা বোঝেনা। আর হয়তো বুঝবেও না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




