নারী, তুমি বৃষ্টি জলে স্নান না করে
প্রেমিককে আলিঙ্গন কর না।
তুমি জৈষ্ঠের খর দাহে না পুড়ে
ঠোঁটে ঠোঁট রেখ না।
নারী, তুমি কার্তিকের জোৎস্নায় হাত না রেখে
প্রেমিকের বুকে হাত রেখ না।
তুমি ভরা ক্ষেতে শষ্যের উল্লাস না দেখে
তোমার জমিনে প্রেমের আবাদ করো না।
নারী, তুমি হাতের তালুতে ধর আকাশ,
সবুজ অরন্য কর হৃদয়!
মেপে দেখ সিন্ধুর গভীরতা,
কৃষ্ণপক্ষে ফোটাও রাশি রাশি ফুল!
নারী, তুমি মেঘে মেঘে ভাস
মেঘের উপরে উর্দ্ধাকাশে ভাসাও বুক!
উত্তর থেকে দক্ষিন মেরু
নক্ষত্র থেকে নক্ষত্রে হও দীপ্তমান!
নারী, তুমি স্বর্গের দ্বার না খুলেই
নরকের দ্বারে প্রহরী হয়ও না।
নারী, তুমি প্রেমকে ভাল না বেসেই
প্রেমিকে ভালবেসো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




