somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলদেশ Cricket-(Mashrafe Bin Mortuza)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/MasumAdityo/MasumAdityo-1455552253-952e825_xlarge.jp

ডাক্তারকে শুধু বলেছিলাম মারা যাবো কি না???
আর কিছু দিন পরেই এশিয়া কাপ খেলার প্রস্তুুতি।
'''''মাশরাফি বিন মুর্তজা।
গতবছরের সাফল্যের কিছু কথা।
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শেষ হলো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম বছর। একানত সাক্ষাৎকারে সাফল্যে পরিপূর্ণ এক বছর শেষে পেছনে ফিরে তাকিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অনুপ্রেরণাদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগের দিনও বলেছিলেন আপনি পুরোপুরি ফিট নন, দেশের জন্য ঝুঁকি নিয়ে খেলবেন। সিরিজটা না খেলার ভাবনা আসেনি?
মাশরাফি বিন মুর্তজা: ভেবেছিলাম এটা। ডেঙ্গুর পর ডাক্তার বলেছে, শক্তি ফিরে পেতে প্রচুর খেতে হবে; বিশেষ করে কার্বোহাইড্রেট। তখনও জিমে যাওয়ার উপায় নেই। কাজেই ওজন বাড়ল। শরীর দুর্বল। সব মিলিয়ে আপনাদের বলেছিলামও যে হয়ত খেলব না। কিন্তু খেলা কাছে চলে আসলে মনকে বোঝানো কঠিন। সব সময়ই এটা হয়েছে আমার, ভেতরে কিছু একটা কাজ করে। দেশের হয়ে খেলার যে অনুভূতি, সেটার জন্য ঝুঁকিটা আমি সব সময়ই নেই; আগেও নিয়েছি।
এখনও আমার শরীর ভালো না। বিশ্রামের দরকার। কিন্তু বিপিএল শুরু হচ্ছে, বসে থাকার উপায় নেই।
কিন্তু জিম্বাবুয়ে সিরিজে খেলা কি সত্যি জরুরি ছিল?
মাশরাফি: দেশের হয়ে খেলা…আসলে জীবনে এত ম্যাচ মিস করেছি বাংলাদেশের, যে এখন আর একটি ম্যাচও মিস করতে ইচ্ছে করে না।
সিরিজের আগে ডাক্তারের কাছে একটা ব্যাপারই জানতে চেয়েছি যে আমি মারা যাব কিনা! সত্যি বলছি…বিসিবির ডাক্তার দেবাশিষ দা, আমিন ভাই, অ্যাপোলোর ডাক্তার রায়হান, সবার কাছে একটা কথাই জানতে চেয়েছি যে খেলতে নামলে মরে যাব কিনা। তারা বলেছিলেন, ‘মারা যাওয়ার প্রশ্ন নয়। তবে হয়ত মাথা ঘুরে পড়ে যেতে পারো; অথবা রক্তচাপ অনেক কমে যেতে পারে।’ আমি বলেছি, তাহলে সমস্যা নেই।
আমার পালস অনেক কম ছিল। স্পোর্টসপারসনদের অনেকের এমনিতেই পালস কম থাকে, ৬০-৭০ এর মধ্যে। আমার ৪৫-এ নেমে গিয়েছিল। এখানেই ডাক্তারদের ভয় ছিল, তারা বলেছিলেন একজন কার্ডিয়াক ডাক্তার দেখাতে। আমি সময় পাইনি। এজন্যই প্রশ্ন করেছিলাম যে ‘মারা যাব না তো? মারা না গেলে আমি খেলব।’
খেলতে গিয়ে মারা গেলেও সমস্যা ছিল না কিন্তু আমার ছেলে-মেয়ে দুটি ছোট এখনও…

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×