somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরাধ্য কথামালা

০২ রা মার্চ, ২০১৭ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোমাকে খুঁজতে থাকা প্রথম শব্দ গুলো হারিয়েছে আজ অর্থ
ঘুমন্ত মেঘলোকের দেহ চীরে আসা অজস্র বজ্রও আজ নিঃচুপ;
প্রাচীন কোন নদী যে কিনা হারিয়েছে তার নিজস্ব অস্তিত্ব
কিন্তু আজও যে তার বুকের উপর অতিক্রম করে সীমাহীন জলরাশি
অথচ এমনও জনপদ উঠে এসেছে কোন অন্ধ উপত্যকার সর্বনিম্ন বিন্দু থেকে।

পৃথিবীর প্রথম ভাষা ছিল ক্ষমাপ্রার্থনার,
আর ধীরে ধীরে বিচরণকারী সংগ্রামী মানুষের দল
ক্লান্ত অবসন্ন হয়ে প্রতিনিয়ত গৃহে ফেরার তীব্র আকুলতা
কিন্তু সভ্যতা বিঁধিয়েছে তার তীক্ষ্ণ নখর
প্রত্যাশী তার সব দাবী আদায়ের।

তোমার হারানো শব্দ খুঁজতে আমি গেছি সেই মহেঞ্জোদারো কিংবা অজন্তায়
এখনও আমি যেন সেই সময়ের মাটির গন্ধ পাই
মহেঞ্জোদারোর সেই শুঁকনো লাল পথ।
অজন্তার বেঁকে চলা সর্পিল পথ অথবা সেইসময়কার কোন গুহা চিত্রে
অনেক খুঁজেছি আজও খুঁজছি।

কিন্তু এখনও যে আমার খোঁজার বাকি আছে
এখনও আমি যেতে পারিনি পৃথিবীর সর্ব উত্তরে,
কিংবা সর্ব দক্ষিণে;
প্রাচীন স্পেনে ভিসি গথদের নির্মিত ৩৬৫ পা ওয়ালা সলোমনের টেবিলের দুর্বোধ্য কারুকার্যে
খুঁজতে হবে আবার।

বহুদিন ধরে যুদ্ধ করতে থাকা প্রাচীন কোন যোদ্ধা
ক্লান্ত হয়ে ফিরছে তার তাঁবুতে,
রৌদ্রজ্জ্বল সকালের মত কোন ফুটে থাকা নার্গিসের কাছে
গাঢ় হওয়া সেই চোখের চাউনিতেও খুঁজেছি;
খুঁজেছি ক্লান্তি আসা অবধি।

ভিসুভিয়াসের আগ্নেয়গিরির আগুনের প্রথম ছলকে
মিশেছিল কোন জমাটবাধা রাগ,
বহুদিন ধরে জমতে জমতে তীব্র হওয়া তার দিকভ্রান্ত বে্‌
সেই আগ্নুতপাতে দগ্ধ হওয়া শেষ যুগলও হয়তো
খুঁজে নিয়েছিল তাদের নিজস্ব কথা।

রাতের শেষে আর্ফিয়ুসের বাঁশীর সুর লীন হওয়া ইউফ্রেতিসের টলমলে জলে
অথবা বহুবার জন্মলাভ করা ফিনিক্স পাখির ধারালো নখরে
কোন প্রাচীন নগরীর পাহাড়ের গায়ে খোদাই করা কোন দুর্বোধ্য শিলালিপিতে
একমুঠো দুর্বিনীত বিপ্লবে
মরণপণ যুদ্ধে বেঁচে থাকা শেষ সৈনিকের হাঁসিতে
প্রতিদিনের শত ভালবাসার আহ্বানে
জনমানবহীন কোন শহরের নিশীথ রাতের স্নিগ্ধ আবেশে
প্রতিনিয়ত ভিড় জমায় তোমাকে খুঁজতে থাকা কিছু নিশ্চুপ কথামালা।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৮ রাত ১০:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×