somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দ-রাজ্যে অভিযান: Juggernaut !

১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বছর, আষাঢ় মাসে বৃষ্টির মৌসুমে, লর্ড জগন্নাথ (Jagannath) তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র (Balabhadra) এবং কনিষ্ঠ ভগ্নি সুভদ্রাকে (Subhadra) নিয়ে বের হন স্মরণীয় এক ভ্রমণে—পুরীতে তাঁর মন্দির থেকে জাঁকজমকপূর্ণ রথে (chariot) চড়ে তাঁরা গমন করেন গ্রামীণ নিবাসের উপবনে। এই বিশ্বাস থেকে থেকেই গড়ে উঠেছে ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানগুলির একটি: পুরীর রথ যাত্রা (Rath Yatra)।

জগন্নাথ (जगन्नाथ) পূর্ব ভারতের ওড়িষ্যা রাজ্যের বন্দর নগরী পুরীর প্রভু, হিন্দুদের একজন দেবতা এবং বিষ্ণুর অবতার, যাকে বিভিন্ন পুরাণে কৃষ্ণের একটি রূপ হিসেবে নির্দেশ করা হয়েছে। তাঁর নামের মানে মহাবিশ্বের প্রভু: জগৎ- মহাবিশ্ব, -নাথ প্রভু।

পুরীর রথ যাত্রা উৎসবে প্রতি বছর বিশালকায় মন্দির-সদৃশ রথে তিন দেব-দেবীর মূর্তি স্থাপন করা হয় এবং শত শত ভক্তরা তা টেনে নিয়ে পথ প্রদক্ষিণ করে। অনেকের মতে, রাজকীয় এ ধরণের রথে মূর্তি বয়ে নিয়ে যাওয়ার প্রথা বৌদ্ধ রীতি থেকে উদ্ভূত। ৫ম শতকে উপমহাদেশে আগত চৈনিক পরিব্রাজক ফা হিয়েনের বর্ণনায় মহামতি বুদ্ধের প্রতিকৃতি জনসাধারণের চলাচলের রাস্তা দিয়ে টেনে নিয়ে যাবার উল্লেখ রয়েছে।


পূরীর রথ যাত্রা ভক্তদের মধ্যে ব্যাপক ধর্মীয় প্রণোদনা সৃষ্টি করত, এবং কতিপয় ব্রিটিশ লেখকের বর্ণনামতে, সে প্রণোদনা মাঝে মাঝে উন্মাদনার সৃষ্টি করত, যার ফলে ভক্তরা মোক্ষ লাভের উদ্দেশ্যে রথের সামনে ঝাঁপ দিয়ে আত্মাহূতি দিত। তবে বর্ণনাটি সম্ভবত কিংবদন্তি, এবং গ্রহণযোগ্য যৌক্তিক ব্যাখাটি হচ্ছে, বিশালাকার রথটি বয়ে নিয়ে যাবার সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের হাত থেকে কখনো কখনো পড়ে যেত, ফলে অনেকে আহত হতো, হয়তোবা মৃত্যুবরণও করত।


আর ব্রিটিশদের বর্ণনা থেকে ইতোমধ্যে ইংরেজিতে জন্ম নিয়েছে একটি শব্দ, Juggernaut (জা-গার-ন'ট), যা জগন্নাথ শব্দটির ভাষান্তরের ফল। Juggernaut এর মানে
আক্ষরিকভাবে
(১) হিন্দু ধর্মে, কৃষ্ণ, মহাবিশ্বের প্রভু

রূপকার্থে
(১) এমন কোনো বিশ্বাস বা মতবাদ যা অন্ধ ও ধ্বংসাত্মক ভক্তি সৃষ্টি করে অথবা যাতে নিষ্ঠুরভাবে মানুষকে উৎসর্গ করা হয়।
(২) তীব্র, দুর্দম অগ্রসরমান কোনো শক্তি, আন্দোলন, অভিযান যা তার চলার পথে সবকিছু চূর্ণ-বিচূর্ণ করে ফেলে কিংবা করতে চায়।
"It doesn't assume that people need necessarily remain passive when confronted by what appears to be the juggernaut of history" (Christopher Lehmann-Haupt).
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×