somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয়াত ছয় টুকরো হয়ে যাওয়া হতভাগ্য এক শিশু।

২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




চারোদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এরই মধ্যে ঘটে গেল নৃশংস ঘটনা। ফুটফুটে শিশুটিকে খুন করেছে তাদেরই ভাড়াটিয়া।
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়াতকে (৭) শ্বাসরোধে হত্যার পর মরদেহ ছয় টুকরা করে সাগর পাড়ে ফেলে দেয় খুনি। নিখোঁজ হওয়ার দশ দিনের মাথায় আবির আলী নামের এক যুবককে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ কথা জানতে পেরেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সিইপিজেডের আকমল আলী রোডের পকেট গেট এলাকা থেকে আয়াতদের সাবেক ভাড়াটিয়া আবির আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই হত্যার কারণ ও মরদেহ ছয় টুকরা করে সাগর পাড়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করে আবির।

সে জানায়, মুক্তিপণের জন্য অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় কন্য-শিশু আয়াতকে। পরে তার মরদেহ ছয় টুকরা করার পর তা কাট্টলী সাগরপাড়ে ফেলে দেওয়া হয়।

গত ১৫ নভেম্বর নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত (৭)। পরদিন শিশুর বাবা সোহেল রানা এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজ হয়েছে বলে ডায়েরি করেন। তার খোঁজে পোস্টার মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চলে। কিন্তু কোন হদিস মেলেনি তার।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান বলেন, “আবির আলী নামে আয়াতদের সাবেক ভাড়াটিয়া মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণ করে। পরে আয়াত চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সে। আকমল আলী সড়কের বাসায় নিয়ে মরদেহ ছয় টুকরা করে।

খুনি জানায় ছয় মাস ধরেই আয়াতকে টার্গেট করেছে।তাকে আটকে মুক্তিপণ হিসেবে তার পরিবার থেকে টাকা আদায় করবে। কিন্তু শিশুটির চিৎকার শুনে তাকে শাসন করে হত্যা করে এবং হত্যার আলামত লুকানোর জন্য সে সিআইডি এবং ক্রাইম পেট্রোল এর অনুসরণ করে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় সেই পদ্ধতি ব্যবহার করে। ফেসবুকে লাইফে আয়াতের পরিবারের কান্নার মাতম আর শোকের দৃশ্য দেখে চোখে পানি আটকে রাখা দায়।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×