আমার বুঝে আসেনা যে, আমরা ২১শে ফেব্রুয়ারীকে শ্রদ্ধা করছি? নাকি ২১শে ফেব্রেুয়ারীতে যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা মুসলমানের মধ্যে লক্ষ কোটি জনতা আছি যাদের বাবা মা কিংবা দুইয়ের একজন নেই আবার লক্ষ কোটি জনতা আছি যাদের বাবা মা উভয়েই আছেন এবং তাদেরকে মান্য করে চলি। যাদের বাবা মা কিংবা বাবা অথবা মা নেই কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করিনা? আমরা কি বলিনা যে, হে আল্লাহ আমার বাবা মায়ের গুনা সমুহ মাপ করে জান্নাত দান কর। আমি অন্যন্য ধর্মাবলম্বীর কথা বলছিনা কারণ তাদের মধ্যেও বাবা মায়ের আত্নার শান্তি কামনার জন্য ধর্মীয় বিধি বিধান আছে, আমি ৯২% মুসলমানের কথাই বলছি; বাবা মায়ের জন্য যেভাবে দোয়া প্রার্থনা করি ২১শ ফেব্রেুয়ারীতে মাতৃ ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য একই ভাবে কি দোয়া করতে পারি না? তাদের কবর সমুহ কোথায় সেটি জানি বা না জানি, তাদের পরিবার এবং কবরের খবর রাখি বা না রাখি অন্তত যে যেখানেই আছি সেখান থেকে বলতে পারিনা "আল্লাহ তোমার ভাষা আরবী, জান্নাতের ভাষা আরবী তারপরেও তোমার সৃষ্টি মানুষকে তাদের মনের ভাব প্রকাশের জন্য এক একটি মাতৃভাষা দান করেছ, আমাদের মাতৃভাষা বাংলা সর্বস্তরে চর্চার দাবীতে আমাদের কিছু অগ্রজকে আজকের এই দিনে জীবন দিতে হয়েছে আমি আমরা তাদের রুহে মগফেরাত কামনা করছি, আল্লাহ তুমি কবুল কর। প্রত্যেক ঈমান ওলাকে তুমি একদিন না একদিন জান্নাত দান করবে, আল্লাহ আমাদের এই অগ্রজেরা কবরের হায়াতে কে কি অবস্থায় আছে আমরা জানিনা, আল্লাহ তাদের সমস্ত গুনাহ সমুহ মাপ করে তাদের কবরের হায়াতকে নূরান্নিত করে দাও, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিছা বানিয়ে দাও, আল্লাহ আমরা তোমার উপরই ঈমান এনেছি, তোমার প্রেরীত নবীর দেখানো পথেই জীবনাচার করি, তোমারই ইবাদত করি, আল্লাহ তুমিই একমাত্র প্রতিপালক, করুনাময়ী। আল্লাহ আমাদের ঐ অগ্রজের জন্য তোমার করুনা প্রার্থনা করছি তুমি কবুল কর। আমিন।
২১শে ফেব্রুয়ারী
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।