somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার চিঠি ২

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ......,

ভালো আছো? গতরাতে তোমায় নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নটা দেখার পর ঘুম ভেঙ্গে যায়।সারা রাত আর ঘুমাতে পারিনি। কখন তোমাকে লিখব তাই ভাবছিলাম। কি ভাবছ? তোমাকে না দেখে স্বপ্ন দেখলাম কেমন করে? হা হা হা। মনের মাঝে তোমার একটা ছবি ঠিকই এতো দিনে এঁকে ফেলেছি। সেই মুখটাই স্বপ্নে দেখেছি । দেখলাম, তোমার খুব মন খারাপ। তার উপর গত পরশু পাওয়া তোমার চিঠিটা কেমন যেনও প্রাণহীন মনে হল।তারপর থেকেই নিজের ভিতর কেমন যেনও লাগছিলো। আচ্ছা,আমি কোনো ভুল করলাম না তো?

তোমাকে কষ্ট দিতে আমার ভালো লাগে না। তবে কিছুদিন ধরে একটা অপরাধ বোধ কাজ করছে নিজের মাঝে।তোমাকে কিছু বলতে চাই। আমার কথা,আমার নিজের কথা।যদি না বলি তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারব না।

বয়স তখন আর কতই বা হবে? ১৪ কি ১৫ বছর। একজন এসেছিল আমার জীবনে।বন্ধু হয়ে হাত বাড়িয়ে সে মানুষটা কখন যে ভালবাসার মানুষে পরিণত হলো নিজেও বুঝতে পারলাম না।জীবন সম্পর্কে এতো সুন্দর কথা কেউ কখন এতো সুন্দর করে শান্ত হয়ে বলেনি।খুব বেশি আপন করে ফেলেছিলাম।নিজের পরিবারের থেকেও বেশি।পাগলের মতো ভালবাসতাম তাকে।সেও ভালবাসত(!)যখন পরিবারে জানাজানি হলো তখন আর কিছুতেই কাউকে সহ্য হতো না।ইচ্ছে করতো তার সাথে কথা বলতে।তার কথা গুলো শুনতে।বাসায় খুব কম কথা বললেও তার সাথে যখন কথা বলতাম তখন কথা শেষই হতে চাইত না।পরিবার থেকে যখন বাধা দিচ্ছিল তখন আরও বেপরোয়া হয়ে গিয়েছিলাম। কতবার যে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম।কখনো এক গাদা ঘুমের ওষুধ কিংবা কখনো হাত কেটে রক্তাক্ত করে ফেলতাম নিজের মনের অশান্তিটা দূর করার জন্য। তখনো সে আমার পাশে ছিল।ছায়ার মতো।কিন্তু অন্ধকারে তো নিজের ছায়াই নিজেকে ছেড়ে চলে যায়।আর সে তো অন্য একটা মানুষ।যখন পরিবারের সবাই রাজি হয়ে গেলো সে চাইলো না আমাকে। আমাদের সাড়ে চার বছরের সম্পর্কটার ইতি টানতে চাইলো। কত চেষ্টা করেছি তাকে ফেরাতে। না পেরে নিজেকে কষ্টও দিয়েছি। কিন্তু কিছুতেই কিছু হলো না।পরে জানতে পারলাম এই সাড়ে চার বছরেও আমি তাকে চিনতে পারিনি।বুঝতে পারিনি যে আমি ছাড়াও তার আরও অনেকে ছিল।কি বোকাই না ছিলাম তখন!!! হয়তো এখনো আছি। জানো,আমার বান্ধবী মিতু একটা কথা বলে,"যা আমার হবে না তা কখনই আমার ছিল না। আর যা আমার তা সব সময়ই আমার।আর যা হয় তা ভালোর জন্যই হয়।" আসলেই ঠিক। জীবনের প্রতি মুহূর্তে আমি এই কথা গুলোর মর্ম বুঝি। ভুল আমারই বিশ্বাস করেছিলাম অন্ধ ভাবে।ভালবেসেছিলাম পাগলের মত। আচ্ছা, কাউকে ভালোবাসা কি পাপ? কখনো কি ভেবেছিলাম সেই মানুষটাকে এতোটা ঘৃণা করতে পারব?

তোমার কি খুব কষ্ট হচ্ছে? কি করব বলো? তোমাকে কিছু না বলে যে থাকতে পারি না। কথাগুলো যদি না বলতাম তাহলে আমিও হয়তো এক দিন তোমার কাছে মিথ্যেবাদী হতাম। মানুষের উপর বিশ্বাস হারানো নাকি পাপ? আর চাই নাই সেই পাপ করতে।

আজ এখানেই শেষ করছি।তবে নিজের নামটা আর ব্যবহার করতে চাই না। চাই না আমার নামের মতো আমাদের মাঝে কোনো কিছু শেষ হোক।না হয় হলো দেখা, কিংবা ফোনে কথা বলা। চিঠিতেই চলুক আমাদের ভালবাসার আদান প্রদান।
জানো, তোমার পাঠানো নীল চুড়ি একটা ভেঙ্গে গেছে। আমি সেটাকে কি করেছি ,জানো? থাক,আরেকদিন বলব।চিঠির উত্তর দিও।ভালো থেকো,ভালো রেখো।



তোমার আমি(!)
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×