
যেদিন প্রথম বহে শরতের বায়ু
ছোট্রমনিকে ঘুম থেকে মা ডাকে
পিজা হাটে শুরু তরুণের শোরগোল
রিক্সায় বসা তরুণীর গাল তির তির করে কাঁপে।
মতিঝিলে বসেে এটিএম বুথ মেলা
গুলশানে চলে আইসক্রিমের ধুম
উত্তরাতে তিলোত্তমার বাড়তি ট্রাফিক জ্যাম
ছোট্রমনির তখনও ভাঙ্গেনি ঘুম।
পুরান ঢাকার বিরিয়ানি আজো জমপেশ
ফ্লাইওভারে গড়াগড়ি খায় তিনচাক্কার গাড়ি
তিনশ ফিটের পসরা থেকে খাবার আসে রোজ
ছোট্রমনির দক্ষিনমূখি হাতিরঝিলের বাড়ি
ভাঙ্গছে সবাই, ভাঙ্গে না কেন ছোট্রসোনার ঘুম
সবার আগেই জাগাতে হবেই তাকে
তা না হলে, ঝিমুতে থাকা করপোরেশনের বাতি
জ্বলবে না আর দুই মেয়রের ডাকে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

