নীলাভ জলের নদী, ভেসে
ভেসে যায় আমারও মনে
যতদূর চোখ যায় নৌকো
তোমারও নিরবধি...
আমাকে নিয়ে, এপারে
ওপারে কোথায় দাঁড়াবে গিয়ে?
কতদূর যেতে চায় ভেসে ভেসে
দূরদেশে, ঘুরে ঘুরে কতদূরে,
কোথায়?
হায়! তিলমাত্র বুঝিনাই তার
সান্ধ্যভাষার গান বেজে যায়,
জীবন ফুরায়...
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




