somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ পর্যন্ত চাকরি পেলাম, আপনারা পেয়েছেন কি?

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনবদলের সরকারের প্রতিশ্রুতি ছিলো, ক্ষমতায় আসলে তারা প্রতি ঘরে ঘরে একজন করে শিক্ষিত বেকার যুবককে চাকরি দেবে। ক্ষমতায় আসার প্রায় দের বছরের মাথায় আসার পর আমাদের এলাকার কিছু বেকার শিক্ষিত যুবক সত্যি সত্যি চাকরি পেয়ে গেলাম। অবাক হবেন না, সত্যি সত্যি চাকুরি পেয়ে গিয়েছি, তবে চাকুরীর ধরনটা একটু ভিন্ন। সকল সরকারি অফিসে সাধারণত দিনের বেলা ৯টা - ৫টা চাকুরির ডিউটি করতে হয়। আমাদের চাকরির ডিউটি রাতের বেলা, রাত ১১টা হতে ভোর ৪টা। কি অবাক হচ্ছেন?

না অবাক হবার কিছুই নেই। খুলে বলছি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের মতো আমাদের এলাকায়ও ক্ষমতাসীনদের দাপট এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এলাকার চিহ্নিত দাগী সন্ত্রসীরা এখন ক্ষমতাসীন দলের নেতা। তাদের কথায় মানুষকে ওঠবস করতে হয়। এই নেতারা দিনের বেলা ভদ্র মানুষ, রাতের বেলা হিংস্র ডাকাত। এই ডাকাত দলের লিডাররা মূলত বিরোধী ভোটার অধ্যূষিত এলাকার মানুষকে জব্দ করার জন্য মাঠে নেমেছে, সহযোগিতায় আছে দলীয় প্রশাসন। এই ডাকাত দল আমাদের ২/৩ গ্রামের কিছু বাড়িতে রাতের আধারে চিঠি ফেলে গিয়েছে। চিঠির বক্তব্য হলো তাদেরকে তাদের চাহিদা মতো স্থানে গিয়ে চাঁদা দিয়ে আসতে হবে। একই সাথে যেসব বাড়িতে চিঠি ফেলে যাওয়া হয়েছে সেসব বাড়িতে কেরোসিন তেল ঢেলে গিয়েছে এই ডাকাত চক্র। চিঠি প্রাপক ব্যাক্তির ব্যবসা বা চাকুরির ধরন অনুযায়ী চাঁদা হিসেবে দাবী করা হয়েছে ২ লাখ থেকে ৫০ লাখ টাকা। যোগাযোগের জন্য কোন প্রকার মোবাইল ফোন নম্বর দেওয়া হয়নি। লক্ষণীয় যে চিঠি ডাক মারফত না পাঠিয়ে রাতের আধারে এলাকার কিছু নির্দিষ্ট বাড়িতে ফেলে যাওয়া হয়েছে।


স্বাভাবিকভাবেই এলাকায় এই চিঠি এবং কেরোসিন তেল ঢালার ঘটনা ব্যাপক আতংকের সৃষ্টি করেছে। ইউনিয়নের চেয়ারম্যানকে এবং স্থানীয় পুলিশ ফাড়িঁতে ঘটনা জানানো হলেও তারা এ ব্যাপারে একেবারেই নিরুদ্ধেগ, নির্বিকার।

তাই আমারা পাশাপাশি ২/৩ গ্রামের মানুষ একত্রিত হয়ে ডাকাত দলের এই প্রচ্ছন্ন হুমকি এবং সম্ভাব্য আক্রমন ঠেকানোর ব্যাপারে আলোচনা করি এবং গ্রামের প্রতিরক্ষার জন্য পাহাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার যুব সম্প্রদায়ের ছেলেদেরকে নিয়ে (যাদের প্রায় প্রত্যেকেই বেকার) প্রত্যেক গ্রামে ছোট ছোট কয়েকটি প্রতিরক্ষা দল গঠন করা হয় এবং প্রতিরাত্রে পালাক্রমে রাত ১১টা হতে ভোর ৪টা পর্যন্ত পাহাড়া দেওয়ার স্দ্ধিান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত মোতাবেক এখন আমরা প্রতি ঘর থেকে একজন করে যুবক পালাকরে রাতে পাহাড়া দেই তথা পাহাড়া দেবার চাকুরি পেয়েছি। এই চাকুরীতে নেই কোন বেতন, আছে জীবনের নিরাপত্তার ভয়। যাহোক, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমাদেরকে সরকারিভাবে নাহোক, তার দলের ক্যাডার বাহিনীর আক্রমনের মাধ্যমে একটা চাকুরি করার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা তার প্রতি যারপরনাই কৃতজ্ঞ। নাইবা পেলাম বেতন, না হয় বাদই থাকলো আমাদের জীবনের নিরাপত্তা, তাতে কি, চাকুরি তো পেয়ে গেছি, এতোটুকুই বা দিতে পারে ক’জন?
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫১
৩৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×