somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উবু্ন্টু ইনস্টল করলাম, অতপরঃ সাহায্য চাই

০৫ ই জুন, ২০১০ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক দফা প্রচেষ্টার পর সফলতার সাথে উবুন্টু ইনস্টল করলাম। অনেক কৌতুহল নিয়ে, অনেক সাধনা করে যে উবুন্টু ডাউনলোড করে ইনস্টল করলাম তার প্রথম ইন্টারফেস দেখে আমিতো রীতিমতো ভিমরি খেলাম! কিছুইতো বুঝিনা! কোথায় গেলো আমার স্টার্ট মেন্যু, কোথায় মাই কম্পিউটার, কোথায় কন্ট্রোল প্যানেল? কোথায় পাবো আমি আমার প্রয়োজনীয় সব সফটওয়ার?

উইনডোজ অপারেটিং সিস্টেম আর এর আনুসঙ্গিক সব অ্যাপ্লিকেশনে আমি এতোটাই অভ্যস্ত আর নির্ভরশীল যে এক মুহুর্তের জন্য নিজেকে খুব অসহায় মনে হলো। তারপরও সাহস করে আমার ফোনটা পিসিতে ক্যাবল দিয়ে কানেক্ট করলাম। হ্যাঁ, ডান পাশের উপরের কোনার একটা নেটওয়ার্ক আইকনে ক্লিক করে খুব সহজেই ইন্টারনেট কানেক্ট করে ফেল্লাম! এবার ফায়ার ফক্স দিয়ে শুরু করলাম ব্রাউজিং। আহ্ কি দারুন অনুভূতি! কারো প্রত্যক্ষ সাহায্য ছাড়াই আমি উবুন্টুতে ইন্টারনেট কানেক্ট করে ফেলেছি!! উইনডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে আমার নকিয়া ফোনকে মোডেম হিসেবে ব্যবহার করে আমাকে ইন্টারনেট কানেক্ট করতে অনেক ঘাম ঝড়াতে হয়েছিলো। সেই তুলনায় অবশ্য উইনডোজ সেভেনে অনেক সহজে ইন্টারনেট কানেক্ট করা যায়।

বিপত্তি ঘটলো অন্য জায়গায়। ফায়ারফক্সে বাংলা দেখার জন্য যে ডিফল্ট ফন্ট দেয়া আছে তার চেহারা আমার ভালো লাগছে না। এটা পরিবর্তন করার চেষ্টা করলাম। এবার আবিস্কার করলাম উবুন্টুর ফায়ার ফক্সের চেহারাপাতি(টুলস) উইনডোজের ফায়ার ফক্স থেকে সম্পুর্ণই আলাদা। একি নতুন যন্ত্রণায় পড়লাম!! যখন ফন্ট পরির্তন করার অপশন খুজে পেলাম, তখন সিস্টেমে আমার পরিচিত কোন বাংলা ফন্টই খুজে পেলাম না। ডাউনলোড করার চেষ্টা করলাম সফটওয়ার সেন্টার হতে, বাংলা ফন্ট আর খুজে পেলাম না।

সবচেয়ে বড় সমস্যটা ঘটলো পিসি রিস্টার্ট দেওয়ার পর। বলে রাখি আমি ডুয়েল অপারেটিং সিস্টেম ব্যবহার করছি- উবুন্টু এবং উইনডোজ সেভেন। সমস্যা হলো রিস্টার্ট দেওয়ার পর উবুন্টুতে আর আমার ফোনের মোডেম অনলাইন মোড দেখাচ্ছে না, কানেক্ট ও হচ্ছে না। অথচ উইনডোজ সেভেনে আমি আমার এন ৭০ ফোন এখনো মোডেম হিসেবে কানেক্ট করে ব্রাউজিং করছি। উবুন্টু টেকি ব্লগারগণ আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন।

আমি মাইক্রোসফটের অফিস-এ বিজয় দিয়ে বাংলা লিখে অভ্যস্ত, ইন্টারনেট এক্সপ্লোরার-এ ব্রাউজিং করে শান্তি পাই গুগল টুলবারের বাড়তি কিছু সুবিধার জন্য। উইনডোজে পিডিএফ ফাইল পড়ার জন্য আছে এডোবি রিডার, যেকোন ভিডিও, অডিও ফাইল চালানোর জন্য আছে উইনডোজ মিডিয়া প্লেয়ার। এসবের কি বিকল্প আছে উবুন্টুতে? ভিলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে দেখলাম, মোটামুটি সব ফরম্যাটের ফাইল প্লে করে, কিন্তু এর ইন্টারফেস ভালো লাগে না, বিকল্প চাই।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×