somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিরান
অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

চিন্তিত.....

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি বাসো কি না, তা আমি জানি না,
ভালোবাসো কি না, আমি তাও জানিনা।
আমার কাজ আমি বন্ধু করিয়ারে যাব, চিন্তা
হইতে আমি চিতাহ্নলে যাব।"
আমারও মাঝে মাঝে গানের কথাটার মতো
চিতাহ্নলে যেতে ইচ্ছে হয়, ইচ্ছে হয় সমস্ত
চিন্তার জগত জয় করে ঝিনুকরে খাপে খোলস
বন্দী করতে। কিন্তু আমার চিন্তারা পরিপূর্ণ
রূপ ধারন করতে পারেনা, বন্দী করতে
পারিনা মস্তিষ্কের নিউরন সেলে। ওরা
দূরন্ত ছুটে চলে হাজার রঙের বিষাদ নিয়ে।
আমার চিন্তায় সব অসমাপ্ত কাব্য রচিত হয়,
আমার চিন্তা নাটকের মাঝপথে থমকে
দাড়ায়। আমার চিন্তায় "তুই" নামের কোনো
শব্দ, নেই আমার আমিত্বও। আমার চিন্তায় মধ্য
আকাশে হাজার শঙ্খচিল খেলা করে,
জংলা বনে খুনসুটিতে মেতে উঠে রঙরঙা
হরেক প্রজাপ্রতি। আমার চিন্তারা রিকশার
চেইনে ধুম করে পেঁচিয়ে যায়, যেমন করে
একদা পেঁচিয়েছিলো রূপসীর নীলরঙা
ওড়না। আমার চিন্তারা সমুদ্রের নোনাজ্বল
নিয়ে ঢেউ হয়ে আছড়ে পরে চোখের
কোনে, ঝাপটা ঘূর্ণিবাতাস হয়ে ছিনতাই
করে আমার সাদামাটা বিকেল। আমার
চিন্তায় অভিমানী বালক পড়ার টেবিলে
গাল ফুলিয়ে বসে, আমার চিন্তায় বিরহী
কিশোর একটা শ্যামলা হাত খুঁজে। আমার
চিন্তা খেই হারানো যুবক অশ্বত্থগাছের
নিচে বসে জীবনের মানে খুঁজে, আমার
চিন্তা হেরে যাওয়া কোনো বালিকার
ফাঁসির দড়িতে মৃত্যুর স্বাদ বুঝতে চেষ্টা
করে। আমার চিন্তায় তনুদের গলাকাঁটা লাশ
ভাসে, আমার চিন্তারা বাঁশখালীতে
নিহত হওয়া মানুষদের ঘরের কোনে ঢু মারে।
আমার চিন্তায় পদ্মার লঞ্চ ডুবি ও
তাজরিনের অগ্নিকান্ডের সময়ের
আর্তনাতগুলো ভেসে ওঠে, আমার চিন্তা
শীতলক্ষ্যার পাড়ে সাত খুনের কারন খুঁজে।
আমার চিন্তা আস্তিক নাস্তিকের অহেতুক
লাফালাফির কারন খুঁজে, আমার চিন্তা
বলে..... স্রষ্টা সবি বুঝে। আমার চিন্তায়
রিকশাওয়ালার ক্লান্তিকর হাসি ভেসে
উঠে, আমার চিন্তায় লোকাল বাসের
কন্ট্রাকটরের গৎবাধা আসেন আসেন
চিৎকারে চিন্তার ব্যাঘাত ঘটে। আমার
চিন্তায় সুরক্ষা দানকারী প্রশাসনের
ভিক্ষুকের হাত থাবা মারে, আমার চিন্তায়
রাজনীতির নামে নিজেকে রাজা
বানিয়ে ফেলা কিছু অমানুষের পৈশাচিক
অট্রহাসি খেলা করে। আমার চিন্তা
বেকার যুবকের ক্ষয়ে যাওয়া স্যান্ডেল হয়ে
হেটে চলে। আমার চিন্তায় রাজন,
রাকিবরা আমাকে বিদ্রূপের হাসি ছুঁড়ে
দেয়, আমায় চিন্তায় বখাটের হাতে
লাঞ্চিত রমনী আমার মুখে থুঁ থুঁ নিক্ষেপ করে।
আমার চিন্তায় দেশ নেই, নেই কোনো ভূখন্ড।
সীমানারেখা ছাড়িয়ে চিন্তারা
মানুষের গন্ধ খুঁজে বেড়ায়। কিন্তু হায়! সব
মানুষের মন যে আজ চিতাহ্নলে ভস্মীভূত!
আমি আর চিন্তা করবো না, অসমাপ্ত
চিন্তারা চিতার আগুনে ছাড়খার হোক,
বাসা বাধুঁক উপাসনরত ঝঠাধারী সন্ন্যাসীর
চুলে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×