somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যের পথে আরিফ
আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

যে মেয়েটিকে আশা করছেন তার জন্য নিজেকে পিউর করেছেন কি?

০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্লেট থেকে চানাচুর খেতে গেলে দেখবেন সবাই বেঁছে বেঁছে বাদাম খাওয়া শুরু করে। এটা একটা সহজাত প্রবৃত্তি। আপনি আমি সবাই একই বেঁছেবেঁছে বাদাম খাওয়া শুরু করি!

আমার এক বন্ধু একবার ঢাকায় আসলো। আমার হলে এসে আমার সাথে দেখা করল। জানালো তার এক আত্মীয় ঢাকা ভার্সিটির টিচার। আমাদের হলের পাশে টিচার্স কোয়ার্টারে থাকে। এই সেই কথা বলতে বলতে বলল, তার ঐ আত্মীয়ের নাকি একটা মেয়ে আছে খুব ভালো। বেশ ইসলামী মাইন্ডের,
পর্দা করে। তার নাকি ওকে বিয়ে করার ইচ্ছে। মেয়ে পর্দা করে, ইসলামী মাইন্ডের, মেয়ে এই, মেয়ে
সেই……
জিজ্ঞেস করলাম, what about you??
আজ নামাজ পরেছিস?
না!
তুই তো জীবনটাই কাটিয়ে দিলি মেয়েদের পেছনে ঘুরে ঘুরে! এখন ফোন চেক করলে গোটা পঞ্চাশেক মেয়ের ফোন নাম্বার পাওয়াযাবে। ইসলাম তো প্র্যাকটিস করিস না! আমি তো জানি তুই কেমন। আর সেই তুই বিয়ের জন্য খুঁজছিস একটি সতী, ভালো, পর্দাশীল, ইসলামী মাইন্ডের মেয়ে……
রাস্তার ফকির থেকে কোট টাই এর সাহেব সবারই চানাচুরের প্লেট থেকে বাদাম খাওয়ার স্বভাব। সবাই নিজের জন্য ভালো, উত্তম বিষয়টা চায়। কিন্তু একটিবারও চিন্তা করেনা সে ওটা deserve করে কিনা! সারাজীবন মেয়েদের পেছনে ঘুরে ঘুরে, গার্লফ্রেন্ডের পর গার্লফ্রেন্ড মেইনটেইন করে, অন্ধকার ঝোপ ঝাড়ের যাবতীয় সুযোগ কাজে লাগিয়ে, নিজের ক্যারেক্টার ঠিক না রেখে বিয়ে করার সময় ঠিকই খুজবে ভদ্র, নম্র, পর্দাশীল, নামাজ দোয়া পড়া, কোনদিন ছেলেদের সাথে মিশেইনি এমন সৎ মেয়ে!!
যোগ্যটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এজন্যই যে এটা অর্জন করতে হয়! প্রেম প্রেম খেলা করে বেড়ানোর জন্য হাতের কাছে যা পাওয়া যায় সেটাই কাজে লাগাতে পারে কিন্তু বিয়ে করতে গেলে পিউর জিনিস লাগবে??
যে মেয়েটিকে আশা করছেন তার জন্য নিজেকে পিউর করেছেন কি??
ভালো মানুষসাজতে ১২ টাকা লাগে। ৭ টাকার আতর, পাঁচ টাকার টুপি। কিন্তু সত্যিকারের ভালো মানুষ হতে এক টাকাও লাগেনা। মনের পরিশিদ্ধি,
চিন্তার পবিত্রতা, আল্লাহ্র প্রতি সততা, তাকওয়া, ইখলাস এসবের পেছনে কাড়ি কাড়ি টাকা খরচ করা
লাগেনা। বিয়ের মত একটি বিষয়ে সততার পরিচয় দেওয়া উচিত। পাশের মানুষটিকে পিউর হিসেবে পেতে গেলে আগে মানুষটির পাশে নিজেকে পিউর হিসেবে উপস্থাপন
জরুরী! সরবত মিষ্টি হয় চিনির গুণে। কিন্তু চিনির সাথে বালি মিশিয়ে দিলে সেই সরবতটাই খাওয়া যায়না। নিজের মনে ধূলা বালির আবর্জনা রেখে যত চিনিই ঢালেন না কেন
কোনদিন সরবত বানাতে পারবেন না। বিষয়টা মাথায় রাখা জরুরী, খুবই জরুরী
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×