somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রচন্ড অভাব

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'টি হাত এর প্রচন্ড অভাব বোধ করছি আজ।
যেই হাতে হাত রেখে
বহুদূরে হারিয়ে যেতে পারবো।
যেই হাত কথনো হাত ছাড়া হবে না।
তোমার হাত দু'টি কি সেই হাত হতে পারে না???
.
দু'টি পা এর প্রচন্ড অভাব বোধ করছি আজ।
যেই পা আমার সাথে
বহুদূরে যেতে ভয় পাবে না।
কিংবা মাঝপথে এসে, চাইবে না ফিরে যেতে।
তোমার পা দু'টি কি সেই পা হতে পারে না???
.
একটি মুখ এর প্রচন্ড অভাব বোধ করছি আজ।
যেই মুখ আমার সকল কষ্টকে
ভুলিয়ে দিতে পারবে নিমেষে।
যেটা কখনো হবে না আমার কষ্টের কারণ।
তোমার মুখ কি সেই মুখ হতে পারে না???
.
দু'টি চোখ এর প্রচন্ড অভাব বোধ করছি আজ।
যেই চোখে চোখ রেখে
হাজারো নির্ঘুম রাত কেটে যাবে।
কখনো আমাকে কাঁদাবে না যেই চোখ।
তোমার চোখ দু'টি কি সেই চোখ হতে পারে না???
.
একটি হৃদয়ের প্রচন্ড অভাব বোধ করছি আজ।
যেই হৃদয় আমার কথাগুলো
গভীর থেকে অনুভব করবে।
কখনো আমাকে ভুল বুঝবে না যেই হৃদয়।
তোমার হৃদয় কি সেই হৃদয় হতে পারে না???
.
সব মিলিয়ে একজন মানুষের
প্রচন্ড অভাব অনুভব করছি আজ।
যেই মানুষটার মধ্যে থাকবে আমার কাঙ্ক্ষিত
সেই হাত, পা, মুখ, চোখ, হৃদয়, সবকিছু।
আমি চাই তুমিই হও সেই মানুষটি।
কি? হবে তো আমার???
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

×