এক চিলতে জীবনের ছায়াছবি। প্রত্যাশা পূরণের রঙ খুঁজে ফেরা স্বপ্নের ভেতর । অদ্ভুত এক স্বপ্নময়তা। সে রঙ অমরতার। সে রঙ পরমতার। সে রঙ প্রাপ্তির। অস্থির হৃৎকম্পন নিয়ে এক স্থিরতার সন্ধান। এই রঙে বিলীন অভিজ্ঞতা। বিলীন তাবৎ ইতিহাস। সমাপ্তি সমস্ত গল্পের।যে রঙের মধ্যে বিলীন সমস্ত নিক্কনও বটে । কেবল স্তব্ধতা যার চরম সত্য। অবাক ও কল্পলোকের সন্ধান শুধু সময়ের অপচয়; সময়ের আরেকটু জীবন, আরেকটু অপচয়, অপচয়ের যথার্থতা। এইসব রঙ, শব্দ, আলোর গল্প এবার, আরেকবার ।
আলো থেকে অন্ধকার। অন্ধকার থেকে আলো। আবারো আলো এবং আবারো অন্ধকার । সমস্ত গল্প জুড়ে শুধু অপূর্ণতার আলাপচারিতা। অভ্যস্ততা যদি আপেক্ষিক বিষয় না-ই হবে, তবে সবাই কেন এই অস্থায়ী, ভাঙ্গা,ক্ষণিক আলাপচারিতায় অভ্যস্ত হবে! যদি কথাটা হ্যাঁ-বোধক হয়, তবে বিপরীত সমানভাবে আমলে আনার যুক্তি রাখে। তাইতো অনুসন্ধান- যে আলো নিরবিচ্ছিন্ন, যে অন্ধকার অবিরল।
চরম বেদনাবোধের পর পরম প্রশান্তির, প্রাপ্তির, অবসানের, মুক্তির অন্বেষণ। হ্যাঁ, শব্দুগুলো নয় সয়ংসম্পূর্ণ। তাই অনুসন্ধান সঙ্গীর। কারণটা পূর্ণতার, স্থায়ীত্বের।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৫ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



