১৪ ফেব্রুয়ারি দিনটি বাংলাদেশের ইতিহাসে এক অত্তোজ্জল দিন। ১৯৮৩ সালের এই দিনে প্রথম স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক ছাত্র-জনতা পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিল। এই আন্দোলনের প্রথম সূচনা হয়েছিল ১৯৮২ সালের ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিছিলের মধ্যে দিয়ে। ঐদিন মিছিলে পুলিশ লাঠিচার্জ এবং অনেককে গ্রেফতার করে। তারপর এ ঘটনার প্রতিবাদে ১৪টি ছাত্র সংগঠন মিলে ছাত্রসংগ্রাম পরিষদ গঠন করে। ১৪ ফেব্রুয়ারি গণবিরোধী মজিদ খান শিক্ষা নীতি প্রত্যাহার, ছাত্র বন্দীদের মুক্তি ও দমন নীতি বন্ধ, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জমায়েত, সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘটের ডাকদেয়। এই দিন সকালে পুলিশি ব্যারিকেট ভেঙ্গে মিছিল এগিয়ে যেতে থাকলে এক পর্যায়ে রাষ্ট্রীয় লাইসেন্সদারী সন্ত্রাস বাহিনী পুলিশ মিছিলে গুলি চালায়। এ ঘটনার খবর যখন সাড়া দেশে ছড়িয়ে পরে তখন ছাত্র-জনতা আন্দোলনে ফেটে পরে। মিছিলে মিছিলে প্রকম্পিত হয় সাড়া দেশ। মিছিলে উচ্চারিত হতে থাকে-সামরিকতন্ত্রে লাথি মার গণতন্ত্র ফিরে আন, গণবিরোধী শিক্ষা নীতি বাতিল কর। পরদিন পালিত হয় সাড়া দেশে হরতাল। ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার গ্রেফতার হয়। তারপর থেকেই এই দিনটি “স্বৈরাচার প্রতিরোধ দিবস” হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু এর কয়েক বছর যেতে না যেতেই সা¤্রাজ্যবাদের পরিকল্পনায় দৈনিক যায়যায় দিন পত্রিকায় এই দিনটিকে বিশ্বভালবাসা দিবস হিসেবে প্রচার দিতে শুরু করে। বর্তমানেও কিছু কুলাঙ্গার পত্রিকায় ফেব্রুয়ারী মাস শুরু হতে না হতেই এই দিনটিকে মূল ঘটনা আড়াল করে ভ্যালেন্টান্স ডে হিসেবে আখ্যা দিয়ে নানা রঙ্গের ছবি এবং খবর ছাপিয়ে আসছে। এর মাধ্যমে পুঁজিবাদীবিশ্ব বা শাসক শ্রেণী দেশের অগ্রসৈনিক যুব সমাজকে একটি অতিপ্রকৃত বিষয়ে মাতাল করে রেখেছে এবং দিনটিকে বাণিজ্যের মহোৎসবে পরিনত করেছে। সেই ১৪ ফেব্রুয়ারির মত আজো আমাদের দেশের মানুষ জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করে আছে। সেই স্বৈরাচারী শাসন এখনও বন্ধ হয়নি। আজকে মানুষ যখন তার মৌলিক অধিকারে দাবীতে আন্দোলনে করে তখন পুলিশ সহ লেজুড়ভিত্তিক সংগঠন গুলো তাদের উপর হামলে পড়ে। এছড়াও ক্রসফায়ার, গুপ্তহত্যা তো রয়েছেই। তাই আসুন আগামী ১৪ ফেব্রুয়ারী (স্বৈরাচার প্রাতরোধ দিবস) দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করি।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




