গত কয়েকদিন আগে সরকার ৩৪তম বিসিএস প্রিলিমিনারী পরিক্ষার ফলাফল দেওয়ার পর সারাদেশের ছাত্র সমাজ ক্ষোভে ফেটে পরেছে। এরই অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও মানব বন্ধন, বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে। বিসিএস চাকরীর ক্ষেত্রে কোটা বিষয়টি মৌখিক পরিক্ষায় প্রযোজ্য হলেও এবার প্রিলিতেই প্রযোজ্য করেছে। কেউ ৮০নাম্বারের উপরে পেয়েও চান্স পায়নি আবার কেউ ৬০ পেয়েও চান্স পেয়েছে। আর এজন্যই এই ক্ষোভের সৃষ্টি। এর বিরুদ্ধে এককে জন এককে রকম বক্তব্য দিচ্ছে। কেউ বলছে পুরো পরিক্ষাটাকে বাদ দিতে হবে আবার কেউ পূণ: মূল্যায়নের দাবী করছে। আজকে যেখানে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থী বিসিএস পরিক্ষায় অংশ গ্রহণ করেছে সেখানে সরকার মাত্র ১২হাজার ৩৩জন শিক্ষার্থীকে টিকিয়েছে। এভাবে লিখিত ও মৌখিক পরিক্ষায় আরও অনেককে বাদ দিয়ে হাজার দুয়েক শিক্ষার্থীকে চাকরী দিবে। এর মধ্যে যারা বাদ পড়বে তারা নিজেদেরকে মেধাহীন বলে অখ্যায়িত করে অন্য কোথাও চাকরীর জন্য মাথা টুকতে থাকবে! কিন্তু আমরা কোন কৌটা পদ্ধতির নামে সাধারণ শিক্ষার্থীদেরকে যে প্রহসন করছে তা বন্ধ করে সকল শিক্ষার্থীদের চাকরীর নিশ্চয়তা চাই। আমরা যদি একটু লক্ষ করি বাংলাদেশ নামক একটি নয়া উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবার পর নির্বাচিত, সামরিক, তত্ত্বাবধায়ক নামে বিভিন্ন দল ক্ষমতায় এলেও দেশের বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তাদের চাকরী ব্যবস্থা করতে পারছে না। আজকের এই মহাজোট সরকার ক্ষমতায় অঅসার আগে ঘরে ঘরে চাকরীর দিবে বলে প্রতিশ্রুতি দিলেও জনগণ আজকে বুঝে গেছে এটা শুধু ক্ষমতায় যাওয়া কৌশল। মহাজোট সরকার শাষণ আমলে সর্বশেষ মহা বাজেট ঘোষণা করলেও এই বাজেটে দেশে শিল্প প্রতিষ্ঠান স্থাপন কিংবা কর্মসংস্থানের কোন দিক নির্দেশনা নেই যা অতীতের কমিশন ভোগী শাষকরাও করেছে। আগামীতেও হয়তোবা ক্ষমতা বদলের পালায় যে কেউ ক্ষমতায় আসুক না কেন সা¤্রাজ্যবাদী দালালদের পক্ষে তা করা কখনই সম্ভব নয়। আজকে এই দালালদের উদ্দেশে বলতে চাই আজকে ছাত্ররা শুধু সরকারে এই ভাওতামীর বিরোদ্ধে রুখে দাড়িয়েছে আগামীতে একদিন এই ক্ষোভ একদিন সা¤্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল বিরুধী আন্দোলনে রুপ নিবে। তখনই কেবল ছাত্র সমাজসহ জনগণের মুক্তি আসা সম্ভব।
আলোচিত ব্লগ
তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন
গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোস্ট: বিদায়ের আগে

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ টি বছর পার করলাম

ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।