somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিকফা চুক্তি: ক্ষমতায় যাওয়ার ট্রাম কার্ড

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সম্পন্ন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুল আকাঙ্খিত টিকফা চুক্তি (ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কোঅপোরেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট )। অনেক আলোচনা, সমালোচনা, প্রতিরোধ সত্ত্বেও দেশের জনগণের মতামত উপেক্ষা করে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার আশায় প্রভু মার্কিন সাম্রাজ্যবাদের আশির্বাদ নিতে এই চুক্তি অনুষ্টিত হতে যাচ্ছে। এই টিকফা চুক্তিতে কি আছে তাও সম্পূর্ণ রুপে জনগণের কাছে প্রকাশ করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র নিছক জিএসপি ফিরিয়ে দেওয়ার কথা বলছে। কিন্তু বাংলাদেশ কখনও জিএসপি সুবিধা পায়নি বলে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমাদের দেশীয় দালালরা এই চুক্তি হলে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা বলে প্রপাগান্ডা চালাচ্ছে। শুধু আজ নয় বাংলাদেশ নামক একটি নয়া ঔপনিবেশিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এদেশে রুশ-মার্কিন (যে যখন নিয়ন্ত্রন করেছে) সাম্রাজ্যবাদের মদদপুষ্ট হয়ে ক্ষমতায় আসার পর দেশের মূল্যবান সম্পদ অসম চুক্তির মধ্য দিয়ে তুলে দিয়ে তাদেরই স্বার্থসিদ্ধি করেছে। আজকেও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। উগ্র জাতীয়তাবাদ এর প্রেক্ষিতে উগ্র সাম্প্রদায়িকতা, সংখ্যালগু জনগোষ্ঠীর উপর হামলা, আগামী নির্বাচনকে সামনে রেখে বিশ্বস্ত দালালদের ক্ষমতায় বসানোকে কেন্দ্র করে দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রীতিমত জোর করে এই দেশ বিরোধী চুক্তি করিয়ে নেওয়া হচ্ছে।
অতি উৎপাদন সংটকটের ফলে বর্তমান পূঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্ব মন্দা থেকে মহামন্দার দিকে ধাবিত হচ্ছে। এরই প্রেক্ষিতে বাজার দখল পূণ: দখলকে কেন্দ্র করে বিশ্বব্যাপী তৃতীয় বিশ্ব যুদ্ধের ধামামা বাঁজছে।
ভূ-রাজনৈতিক কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশ তথা দক্ষিন এশিয়ায় বাজার দখল, একক আধিপত্য এবং এশিয়ায় উদীয়মান পুঁজিবাদী চীনকে আগামী যুদ্ধে মোকাবেলা করার জন্যে মার্কিন সাম্রাজ্যবাদ সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়। এই পরিকল্পনা সরুপ তার মোট সামরিক শক্তির ৬০ভাগ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিপূর্বে অনেকবার চেষ্টা করেও জনগণের প্রতিরোধ সংগ্রামের মুখে তা সম্পন্ন করতে পারেনি। কিন্তু আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতায় যাওয়ার আশায় সকল দালাল গোষ্ঠীই মরিয়া। তাইতো বিরোধীদল সহ সমমনা দল গুলো একের পর এক হরতাল, অবরোধ, জ্বালাও, পোড়াওসহ সহিংস কর্মসূচী দিয়ে মানুষ হত্যাসহ নেক্কারজনক কাজ করে যাচ্ছে। দেশের কথা, জনগণের কথা বললেও এসকল দালাল সংগঠন গুলো কিভাবে ক্ষমতায় গিয়ে লুটপাট করা যায় সেই ফন্দি আঁটছে। তাইতো দেখা যায় তারা এসকল দেশ বিরোধী চুক্তির বিরোধিতা না করে তা কিভাবে জনগণের কাছ থেকে আড়াল করা যায় সেই প্রচেষ্ঠায় লিপ্ত।
এদিকে রুশ সাম্রাজ্যবাদ-পুঁজিবাদী চীনও এতদঅঞ্চলে তাদের শক্ত অবস্থান গড়ে তুলতে চায়। ইতিমধ্যে চীন শ্রীলংকা, মায়ানমারে তার সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। এশিয়া প্রশান্ত মহাসাগরে সামরিক বাহিনী নিয়োজিত করার প্রশ্নেও হুংকার উচ্চারন করেছে। চীনও চায় বঙ্গোপসাগরে গভীর সমুদ্র বন্দর নির্মান করে তার আধিপত্য সৃষ্টি করতে। এ হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথাও বলছে। আমাদের দালাল গোষ্ঠীও কোন প্রভূর নিকট যাবে, কে তাদের ক্ষমতায় বসাবে সে হিসাব কষছে।
তাই এসকল চুক্তি প্রতিহত করে সাম্রাজ্যবাদের দালাল সরকার নয়। জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে আগামীতে জনগণের সরকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×