মধুরাম মাধুর গুচ্ছ ছড়া
২০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিদিনের মধুর সময়
হয়ে গেছে শেষ
সবই ভুলে এখন তুমি
কাটাচ্ছো দিন বেশ।
আজ এখানে কাল ওখানে
ঘুরেছি দুজন কতো
ঝগড়া করে বলেছি মোদের
মনের কথা যত।
চোখের জলে বসে দুজন
গেঁথেছি প্রেমের মালা
বুঝি এখন আসছে আমায়
ভুলে যাবার পালা।
২
তুমি আজ কতো দূরে
ভাবি বসে নিরালায়
তুমি ছাড়া আমি আজ
সীমাহীন নিরূপায়
প্রাণ ভরে প্রেম দিয়ে
কেনো তুমি আড়ালে
সবকিছু নিয়ে মোর
কেনো আজ হারালে?
আর কবে পাব দেখা
নাই তার কোনো ঠিক
মন শুধু সারাক্ষণ
খোঁজে তোরে চারিদিক।
৩
তোমার আমার মধুর মিলন
ভাঙলো কঠিন ঝড়ে
তোমার শোকে আমি আজ
ভুগছি ভীষণ জ্বরে।
জানি না কোন ভুলের মাশুল
গুণছি বসে আজ
তোমায় নিয়েই ভাবতে হয়
ফেলে সকল কাজ।
আমায় ছেড়ে চলে গেলে
ভাবলে না আর কিছু
তোমার দেয়া সকল শোক
ছাড়ে না মোর পিছু।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন