মহাকালের পথিক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি হাঁটছি। পায়ের নিচে অনন্ত এক পথ। এতো মেঘ আকাশে, যেনো কয়েকটা সমুদ্র উপুড় করে ফেলা হয়েছে। মেঘ কেবলই ঘন হয়ে জমছে, তাতে অস্তায়মান সূর্যের টকটকে রং, বস্তুত এতো ভীষণ বিষন্ন লাল আমি আর দেখি নি। ফলে হাঁটার গতি দিলেম বাড়িয়ে, প্রায় ছুটছি, অন্ধকার থেকে অন্ধকারের ভেতর দিয়ে অন্ধতম অনন্তের দিকে।
আমি হাঁটছি। পায়ের নিচে অনন্ত এক পথ, জন্মজন্মান্তের পদচিহ্ণ নিয়ে জলা প্রান্তর চিরে চলে গেছে একপ্রান্ত ইতিহাসরেখা। মনে হচ্ছে মাথার ভেতরে আরো এক পথ কিংবা এ পথেরই যাপিত দৈর্ঘ, কেনো এমন ভাবছি জানি না। আমি আসলে অনেক কিছুই কিংবা কোনো কিছুই জানি না। যেমন এই যে ছুটছি তার মানে কী অথবা 'ছুটছি' এ শব্দের সত্য কেননা যেতে হবে বোধটা মস্তিষ্কে কাজ করলেও নিশ্চিত নই যাচ্ছি না আমাকে নিয়ে যাওয়া হচ্ছে।
মাঝে মাঝে আশ্চর্য হই যখন মনে হয় বেঁচ আছি, কেননা জীবিত কেউই ছুটতে পারে বলে ভাবা হয়। কারা ভাবে? ওই যে সহস্র বছরের পানা-শেওলায় ঢাকা বিস্তীর্ণ জলাভূমি, তাতে এই ছুঁড়ে ফেললাম সমস্ত প্রশ্ন -- "জীবন আর মৃত্যু কেনো এতো অস্পষ্ট যে দু'টোতে তফাত করা যায় না" এইসব।
ঝিলটায় লাফিয়ে পড়ে আকাশ আর পৃথিবীর সমস্ত আয়োজন নস্যাৎ করে দিতে পারি, কিন্তু সেটি সঙ্গত কি না জানি না। বস্তুত আমি কিছুই জানি না কিংবা এটুকুই শুধু জানি যে আমি কিছুই জানি না। কী জানি কতো পথ সমুখে, আমি হাঁটছি।
মহাকাল, পথ আর পথিক নিয়ে কেউ একজন খেলছে। খেলাটা দেখে যাই।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।