কেন সে এত কাছে আসে?
ঠোঁটের কাছে রাখে ঠোঁট,
শিকলে আটকানো শরীরে কেন সে উতলা শরীর ঘষে?
গুমোট বাতাসে তার বেহুলা শরীর
শুধু খাবি খায়,
এই নিয়নের আলোর বদ্ধ জ্যোৎস্নায়
মনের পশু শুধু হাতড়ায়,
আকুবাকু করে শরীরের শিরা
শিকলে আটকানো হাত ফিরে আসে ফের
বেহুদা নিস্ফল রাতে।
উদাসী সময় কেড়ে নিয়ে ঠায়
রাতের নির্জনতায়
চাঁদের পড়শি হয়ে দাঁড়ায় ল্যাম্পপোস্ট।
ঘরের ভিতরে নিয়নের আলোয়
ক্ষণিক হলেও ভুলে যাওয়া বোধ,
মানুষের মধ্যে কতটুকু মানুষ বা কতটুকু পশু
শরীর বোঝেনা কিছু;
এই নির্ঘুম রাতে সমতা এনেছে সবার
সুপ্রাচীন অথচ ইতিহাস নয়
'বিনিময়'- আকাঙ্খিত এক অবাক মাধ্যম।
২২শে জুলাই ২০১৬
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


