সেই মেয়েটি
চোখ যেন ছিল তার নীল নীলয়ের মত
তারে নিয়ে রাত দিন ভর
এমন স্বপ্ন দেখিত কত।
একদিন সে হঠাৎ করে
হারিয়ে গেল দেখিনি কোথাও আর
আমার হৃদয়ের বীণার তারে
বাজে সুরে তার বার বার
হয়ত ফিরে আসবে না আর সে
আজও তার স্মৃতি গুলো নিয়ে
ঘুরি নিঃশ্বাসে নিঃশ্বাসে
একদিন বলেছিনু
এই মেয়ে শোন, কি বল্লেন?
নীরব ছিল কিছুণ
সেদিন সে তার মনে দাগ কেটেছিল
তাইতো আমায় ভালবেসে সে
একথাটি বলেছিল।
তারপর কেটে গেল কিছুদিন
স্বপ্ন দেখতাম তাকে নিয়ে বলেছিল
সে যাবে না ছেড়ে আমায় থাকতে তার জীবন
তবে কেন সে আমায় ছেড়ে চলে গেল
বুক ভরা নিয়ে অভিমান,
আজ তাই আমি গাহিব শুধু
সেই মেয়েটির গান।
প্রিয়ার বন্দনা
ঘাস জন্মানো মেঠো পথ দিয়ে
সে হেটে যেত
রাস্তার ধারের জারুল গাছটার আড়ালে
আমি চুপটি করে থাকতাম দাড়িয়ে
আমার দুচোখ শুধু তার দিকেই চেয়ে থাকতো।
হঠাৎ জারুলের ডালে বসা কাকটি
কা কা করতে করতে হারিয়ে যেত
দুর অজানায়
আমার মন ততণে মগ্ন থাকতো
মোর প্রিয়ার ভাবনায়
কখন নিজের অজান্তেই হারিয়ে যেতাম
তার হৃদয়ের মাঝে
সে যেন তখন কাপে দুরু দুরু
মরিয়া মরার লাজে।
হেসে কুটি কুটি হইত তখন
যখন দেখিত নয় সে একা
হারিয়ে যেত কল্পনার এক নতুন সত্তায়
এ আর কেউ নয়, এ যে আমার প্রিয়া
তহিত এতো নরম হৃদয কোমল অশ্র“ সজল
তাকে নিয়েই লেখা যায় শুধু
গল্প কবিতা তান, ভুলব না ভুলব না
তোমায় থাকতে এ দেহে প্রাণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



