একদিন আমার জন্যই মসজিদের মাইক ঘোষিত হবে
একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ
ভাগ্যকুল নিবাসি, অমুকের পুত্র, অমুকের পিতা
জনাব মুজিব রহমান মৃত্যুবরণ করেছেন।
কে্ কেউ চমকে উঠবে, কেউ কেউ ভাববে
কোন মুজিব রহমান আবার এটা।
আবারো মাইকে সম্ভবত ঘোষিত হবে
বাদ আছর জানাজার কথা, দাফনের কথা
সেই জানাযায় এসে কেউ হয়তো বলবে
লোকটি বড়ই ভাল ছিল, সজ্জন ছিল, শিক্ষিত ছিল
এর বিপরীত কথা ভাবার মানুষও থাকতে পারে
শুধু দুর্ভাগ্য আমি এর কিছুই শুনবো না
আস্তে আস্তে কোষগুলো চলে যাবে পোকাদের দখলে
দুর্গন্ধ ছড়ানোর আগেই হয়তো সমাহিত করা হবে
শরীরের মাংস, অস্থিমজ্জা, হাড় খেয়ে ফেলবে পোকারা
এটাই প্রত্যেক মানুষের সমাপ্তির গল্প।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

