somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

আমরাতো সিংগাপুর হচ্ছি! একজন প্রবাসী যা বললেন-

২৯ শে জুন, ২০২০ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কেউ কেউ দাবি করছেন বাংলাদেশ শিঘ্রই সিংগাপুর হতে যাচ্ছে৷ সিংগাপুরের সাথে একটি বিষয়ে মিল পাওয়া যাচ্ছে- সিংগাপুরের রাষ্ট্রপতি হালিমা আর বাংলাদেশের রাষ্ট্রপতি আঃ হামিদ, দুজনের নামই 'হা' দিয়ে আর দুজনেই মুসলিম৷

করোনা মোকাবেলায় সিংগাপুর শহর, ঢাকার থেকে অনেক এগিয়ে৷ মৃত্যু মাত্র ২৬ জন, আক্রান্ত ৪৩ হাজার৷ নতুন মৃত্যু নেই, আক্রান্তও এখন কম৷ আক্রান্তদের অধিকাংশই প্রবাসী শ্রমিক৷ করোনা মোকাবেলায় তারা কঠোর লকডাউন করেছে৷ শ্রমিকদের ডরমেটরিতে খাবার পৌঁছে দিয়েছে৷ প্রত্যেক নাগরিককে নগদ প্রণোদনা দিয়েছে৷ প্রত্যেক নাগরিকের মোবাইলে এপ ডাউনলোড করিয়েছে৷ প্রত্যেক স্থানে লাগিয়েছে QR Code, তারা যেখানে যায় সেখানেই ওই কোড স্ক্যানিং করে৷ ফলে সারাদিন কে কোথায় যাচ্ছে তা রেকর্ড হচ্ছে৷ কেউ আক্রান্ত হলেই সে কার কার সংস্পর্শে গিয়েছে তা মুহূর্তেই বের করে ফেলতে পারছে৷ এখন তারা সকল নাগরিকের বিনা পয়সায় করোনা টেস্ট করা শুরু করেছে৷ যাতে চীরতরে করোনাকে কবর দেয়া যায়৷

সিংগাপুরের নাগরিকদের মাথাপিছু গড় আয় প্রায় এক লক্ষ ডলার আর বাংলাদেশের ১৯০৯ ডলার৷ মানে আমাদের চেয়ে ৫০ গুণ বেশি৷ সিংগাপুরে ধর্মীয় হানাহানি নেই৷ নাগরিকদের মধ্যে ৭৫% চীনা, মালয় ১৩% আর ভারতীয় ৯%৷ ধর্মীয় বৈচিত্র রয়েছে- বৌদ্ধ ৩৩%, নাস্তিক ১৯%, খৃস্টান ১৯%, মুসলিম ১৪%, লৌকিক ধর্ম ১০% তবে দাঙ্গা ও হানাহানি নেই৷ ওখানে অন্তত তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে যারা বিশ্ব সেরা, রয়েছে বিশ্বসেরা হাসপাতাল৷ আমাদের?

আমার স্নেহভাজন কামাল শিকদার জানিয়েছেন-

আসসালামুয়ালাইকুম মুজিব ভাই, আমি সিঙ্গাপুর থেকে বলছি।

আসলেই সিঙ্গাপুর সরকার আমাদের জন্য যা করেছে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা সত্যি এর ঋণ শোধ করা যাবে না। আপনার বলার পাশাপাশি আমি কিছু যোগ করছি তা হল

সর্বপ্রথম সিঙ্গাপুর যে একজন বাঙ্গালী আক্রান্ত হয়েছিল তার পিছনে প্রায় বাংলা টাকার দেড় কোটি টাকা খরচ করেছিল প্লাস তার আবদার ছিল তাই আর ওয়াইফের সঙ্গে দেখা করার সেই আবদার সিঙ্গাপুর সরকার পূরণ করেছিল ভিআইপি ফ্লাইট এর মাধ্যমে এনে অতঃপর সিঙ্গাপুরে ভিনদেশিদের বাচ্চাকাচ্চা ডেলিভারি করানো হয় না তার ওয়াইফ ওই সময়টায় ডেলিভারি টাইম পড়াতে তাদের বাচ্চা সিঙ্গাপুর জন্মগ্রহণ করে পরবর্তীতে তাদেরকে নাগরিকতা দেওয়া হয়

প্রতিটি বিল্ডিংয়ের নিচে নিচে সিঙ্গাপুরে মেডিকেল স্টুডেন্টদের দিয়ে মেডিকেল টিম বসিয়ে দিয়েছে যাতে করে আমাদেরকে চিকিৎসা সেবা নিতে দূরে কোথাও যেতে না হয়

আমরা রান্নাবান্না করে খেলে সর্বোচ্চ ২০০ টাকা লাগে কিন্তু গভমেন্ট থেকে তিন বেলা খাবার প্লাস ফ্রুটস খাবারের টাইম এর এক ঘন্টা আগে আমাদের রুমে পৌছে দেয়া হচ্ছে

আমাদেরকে ফ্রি সিম দিয়েছে আনলিমিটেড ডাটা সাথে আছে ১০ ডলার করে ব্যালেন্স এর সাথে ওয়াইফাই তো আছেই

রোজার মাসে আমাদের জন্য সেহরি ইফতারের ব্যবস্থা করেছে খেজুর অন্যান্য ফল-ফলাদি

আমাদের বেশিরভাগ শ্রমিকের থাকার ব্যবস্থা ছিল ডরমেটরি বর্তমানে এগুলো সংখ্যা বাড়িয়ে নতুন করে নতুন পরিকল্পনায় থাকার জায়গা বানাচ্ছে যেখানে ভবিষ্যতে এরকম পরিস্থিতি হলে যেন আক্রান্ত সংখ্যাটা এরকম ভাবে না হয়

প্রতি মাসে আমাদের বেসিক স্যালারি সকাল আট টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করলেই যে বেতন পেতাম সেটা এখন রুমে বসে বসে পাচ্ছি

দুই এক দিন পর পরই আমাদের প্রত্যেকের রুমে রুমে প্রতিজনের জন্য সার্জিক্যাল মাক্স পৌঁছে দিচ্ছে যেন ঘর থেকে বেরোলেই বেলকুনিতে দাঁড়ালে এটা ইউজ করে দাঁড়াই

সিঙ্গাপুর প্রত্যেককে করোনা ভাইরাস সম্বন্ধে অনলাইনে যার যার পারমিট নাম্বার শো করে কোন ভাইরাসের এক্সাম দেওয়া লাগছে এই সমন্ধে বিস্তারিত আমরা জানতে পেরেছি এছাড়াও

প্রত্যেক অধিবাসীকে একবার করে রক্ত পরীক্ষা এমনকি দুইবার করে করোনা পরীক্ষা করা হচ্ছে

যারা আক্রান্ত হয়েছে তাদেরকে ভিআইপি হোটেলে রেখে চিকিৎসা দিচ্ছে এমনকি সুস্থ হওয়ার পর সরাসরি তাদেরকে থাকার স্থানে নিয়ে আসছে না তাদেরকে ভিআইপি শিপ জাহাজে আপাতত কিছুদিন রাখা হচ্ছে

পুরো বিশ্ব যখন এই মুহূর্তে থমকে দাঁড়িয়েছে সেই মুহূর্তে সিঙ্গাপুর পার্লামেন্টে করুনার পাশাপাশি তারা তাদের অধিবাসীদের তাড়াতাড়ি সুস্থ করার কাজ হাতে নিয়েছে যাতে করে তাদের কে সুস্থ করে তাদের অর্থনীতির চাকা তাড়াতাড়ি সচল করতে পারে

কিছুদিন আগে করানো ভোরে যে আক্রান্ত হয়ে বাংলাদেশ পার্লামেন্টের একজন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম সিঙ্গাপুর আসার জন্য অনেক কাকুতি মিনতি করেছে কিন্তু সিঙ্গাপুর সরকার এর পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি সিঙ্গাপুর সরকার তার দেশের অধিবাসীদের নিয়ে এখন ব্যস্ত এখনো শুনলাম বাংলাদেশের পার্লামেন্টে সাহারা খাতুন আসার জন্য চেষ্টা করছে খুব করে

আমাদের বেসিক স্যালারি জন্য কোথাও যেতে হয় না প্রতি মাসের ১ তারিখে আমাদের ব্যাংক কার্ড এ টাকাটা পৌঁছে যাচ্ছে এমনকি যাদের ব্যাংক কার্ড নেই রুমে এসে তাদের টাকাটা দিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২০ সকাল ১১:০০
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×