somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

নারীর চরিত্র যেন শিমুল তুলা

০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার রাজবাড়ি জেলার এক বন্ধু তার ছাত্র জীবনের একটি ঘটনার কথা বলেছিল। একটি নাটকের সংলাপ ছিল, ‘মেয়েটির চরিত্র ভাল না’। ওদের ক্লাসের খুবই সপ্রতিভ ও মেধাবী একটি মেয়ের উপর ওরা ওই ডায়ালগ চাপালো। কিন্তু ‘মেয়েটির চরিত্র ভাল না’ কথাটি দাবানলের মতো ছড়িয়ে গেল। মেয়েটির পরিবারের কাছেও গেল। ওর স্কুলে যাওয়া আজীবনের জন্য বন্ধ হয়ে যায়। বাস্তবিক মেয়েটি খুবই সচ্চরিত্রের ছিল। সমাজতো এখন বলছে, তোমার চরিত্র খারাপ না হলে, লোকে বলে কেন? অন্যদের ব্যাপারেতো বলে না!

আমাদের বিক্রমপুরের একজন মেধাবী মেয়ে আমাদের সাথে সংগঠন করতো। সে দেখতে ভাল, ভাল গান গায়, আবৃত্তির ক্যাসেট বের হয়েছে, জাতীয় পত্রিকায় তার কবিতা ছাপা হয়, উপস্থাপনা করেছে অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমাদের সংগঠনেরই আরেকজন পুরুষ হঠাৎই মেয়েটি সম্পর্কে বাজারে ‘ওর চরিত্র ভাল না’ এমন কথা রটাতে থাকে। মেয়েটির কানেও যায়। সে আমাদের প্রোগ্রামে আসা বন্ধ করে দেয়। আমি খোঁজ নিয়ে বিষয়টি জানতে পারি। ওই তথাকথিত ভদ্রলোকের কাছে জানতে চাই- ওর সম্পর্কে এমন মিথ্যা কথা কেন বলেছেন? সে উত্তরে জানায়, ‘আমার মনে হয়েছে সে ভাল মেয়ে নয় এজন্যই বলেছি’। কথা হল! আপনি খোঁজ নিবেন না? কদিন পড়েও যখন বিষয়টি নিয়ে তার সাথে আবার কথা বলি তখন সে দুঃখ প্রকাশ করে। তবে মেয়েটি আর আমাদের সাথে আগের মতো সক্রিয় থাকেনি।


একটি মেয়ে রাজনীতি করে। তার সম্পর্কে কয়েক ডজন নেতার যৌন সম্পর্কের কথা প্রচার দেয়ার লোকের অভাব হয় না। কিছু প্রতারক পুরুষ এমন প্রচারণা দিয়েই মজা পায়। কিন্তু সমাজে মেয়েটি যে বিতর্কিত হয়ে যায় সেদিকে খেয়াল করে না। যদি দুষ্টু লোকদের এসব মিথ্যাচারকে মেয়েরা গ্রাহ্য না করতে পারে, সামনে এসে প্রমাণ চাইতে পারে তবেই সমাজ বদলে যাবে। যৌন সম্পর্ক দিয়ে আমাদের সমাজ মেয়েদের চরিত্র যাচাই করে। আর পুরুষদের জন্য এককালে সারাদেশে হাজার হাজার পতিতালয় ছিল, সেখানে কদিন পরে থাকলেও পুরুষদের চরিত্রে কালিমা লাগতো না। আর কোন মেয়ে কারো সাথে হেসে কথা বললেই সর্বণাশ হয়ে যায়। এমন নিকৃষ্ট ভাবাদর্শ বদলাতে হবে। যারা এমনটা করে তাদেরই কথা শুনিয়ে মুখ বন্ধ করে দিতে হবে।

আমি উত্তরবঙ্গে গিয়ে শত শত মেয়েকে বাইসাইকেল চালাতে দেখে অনুপ্রাণিত হই। আমাদের স্কুলে অনেক দূর থেকে অনেক মেয়ে পায়ে হেঁটে স্কুলে আসে। ভাবলাম যদি আমার মেয়েকে সাইকেল কিনে দেই তবে, দূর থেকে আসা মেয়েরাও অনুপ্রাণিত হয়ে সাইকেল চালিয়ে স্কুলে আসতে পারবে। আমার এক বন্ধুও তার মেয়েকে সাইকেল কিনে দিয়েছিল। দুষ্টু লোকেরা কটু কথা অনবরত বলতে থাকায় ওরা বাধ্য হল সাইকেল চালানো বন্ধ করতে।

সুশিক্ষিত ও সচেতন সমাজ যদি এসব নিয়ে সক্রিয় না থাকে, নারীদের পাশে না দাঁড়ায় তবে নষ্টদের দখলে থাকা সমাজ সহজে বদলানো যাবে না। আমাদের কথা বলতে হবে অনবরত। আর নারীর চরিত্র শিমুল তুলা নয় তাই নারীকেও এসব কথা ফু দিয়েই উড়িয়ে দিতে হবে শিমুল তুলার মতোই।

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×