
করোনাভাইরাস আসার পরে প্রতিটা সপ্তাহই যাচ্ছে আগের সপ্তাহের চেয়ে খারাপ। কাল একদিনেইশনাক্ত হয়েছে ২ লক্ষ ৯ হাজার! এপর্যন্ত শীর্ষ আক্রন্ত ৪টি দেশ ও পাকিস্তান-বাংলাদেশকে দেখনুন-
যুক্তরাষ্ট্র- শনাক্ত ২৮.৩৭ লক্ষ, মৃত্যু ১.৩১ লক্ষ, পরীক্ষা ৩ কোটি ৫৫ লক্ষ
ব্রাজিল- শনাক্ত ১৫.০১ লক্ষ, মৃত্যু ৬২ হাজার, পরীক্ষা ৩২ লক্ষ
রাশিয়া- শনাক্ত ৬.৬১ লক্ষ, মৃত্যু ১০ হাজার, পরীক্ষা ২ কোটি ২ লক্ষ
ভারত- শনাক্ত ৬.২৭ লক্ষ, মৃত্যু ১৮ হাজার, পরীক্ষা ৯১ লক্ষ
(১২)পাকিস্তান -শনাক্ত ২.১৮ লক্ষ, মৃত্যু ৪.৪ হাজার, পরীক্ষা ১৩.২৮ লক্ষ
(১৮)বাংলাদেশ - শনাক্ত ১.৫৩ লক্ষ, মৃত্যু ২ হাজার, পরীক্ষা ৮.০৬ লক্ষ
পৃথিবীরতে মোট শনাক্ত- ১ কোটি ১০ লক্ষ, মৃত্যু ৫.২৩ লক্ষ
চীন পরীক্ষা করিয়েছে ৯ কোটির বেশি, অর্থাৎ বাংলাদেশের ১১২ গুণ, যুক্তরাষ্ট্র পরীক্ষা করিয়েছে আমাদের ৪৪ গুণ, রাশিয়া করিয়েছে আমাদের ২৫ গুণ, ভারত করিয়েছে আমাদের ১১ গুণ পরীক্ষা। উন্নত দেশগুলো ব্যাপকহারেই পরীক্ষা করাচ্ছে। যেমন যুক্তরাজ্য করিয়েছে প্রায় ১ কোটি। যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে টেস্টের ৮% আর আমাদের ১৯%! ব্রাজিলে শনাক্ত হয়েছে টেস্টের ৪৭%! যদি আমাদের পরীক্ষা বর্তমানের চেয়ে ১০ গুণ করা যেতো আর এই হারে শনাক্ত মোট শনাক্ত হতো ব্রাজিলের চেয়ে বেশি! শনাক্ত যুক্তরাষ্ট্রের হারে হলে- মোট শনাক্ত হতো ভারতের চেয়ে বেশি! বাংলাদেশ শনাক্ত হওয়ার ক্ষেত্রে ১৮ তম হলেও পরীক্ষার ক্ষেত্রে ৩২ তম অথচ জনসংখ্যার দিকে আমাদের অবস্থান ৮ম!
পরীক্ষা আমাদের ১৮ কোটি জনসংখ্যার হিসেবে তুলনা করি-
রাশিয়ার সাথে তুলনা করলে আমাদের পরীক্ষা হওয়ার কথা- ২.৪৯ কোটি, সিংগাপুরের সাথে তুলনা করলে হওয়ার কথা-২.৩৪ কোটি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করলে হওয়ার কথা ১.৯৩ কোটি, চীনের সাথে তুলনা করলে হওয়ার কথা ১.১৩ কোটি। বাস্তবিক বাংলাদেশে পরীক্ষা হয়েছে ৮.০৬ লক্ষ! আরো অনেক দেশেই পরীক্ষা কম হয় বলে রোগী শনাক্তও হচ্ছে কম। করোনায় মারা গেলেও তা হিসেবে আসছে না।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২০ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




