
যদি সাধারণ পানি হয় তবে আর্কিমিডিসের সূত্রানুযায়ী- ডিমটি যতটুকু পানি অপসারণ করবে তার ওজন ডিমের চেয়ে কম তাই ডিমটি ডুবে যাবে। আমরা শিক্ষার্থীদের বিজ্ঞান প্রোজেক্টে দেখি তারা ডিমকে ভাসিয়ে রাখে বা আধা ডুবা অবস্থায় রাখে। কিভাবে সম্ভব হয়?
খুবই সহজ। তারা পানির ঘণত্ব বাড়িয়ে দেয়। এজন্য তারা পানির সাথে অতিরিক্ত লবন গলিয়ে পানির ঘনত্ব বাড়িয়ে নেন। যদি ডিমের ঘনত্ব আর লবন-মেশানো পানির ঘনত্ব সমান হয়ে যায় তবে ডিমটি আধা ডুবা অবস্থায় থাকবে। আর লবন-মিশানো পানির ঘনত্ব যদি বেশি হয় তবে ডিমটি ভাসতে থাকবে।
আমরা আরব অঞ্চলের ডেথ সীর কথা জানি। সেখানে সাতার না জানলেও কেউ ডুবে মরবে না। হ্রদে ভেসে ভেসে পত্রিকাও পড়া যায়। তার কারণ ওখানকার পানি অতিলবণাক্ত। ওখানকার পানিতে লবণাক্তরা ৩০%! এক লিটার পানির সাধারণ ওজন ১ কেজি হলেও ডেথ সীর পানির ওজন ১.২৪ কেজি।গ্লাসে এই হৃদের পানি থাকলে ডিমটি ভাসবে। পৃথিবীতে ভারী পানি রয়েছে যাকে ডিওটোরিয়াম অক্সাইড বলে। সমুদ্রের সাধারণ পানির মধ্যে মাত্র ০.০৫% মিশ্রিত অবস্থায় থাকে। এই পানির ওজন সাধারণ পানির চেয়ে ১০% বেশি বলে এখানেও ডিমটি ভাসবে।

কলকাতার বিজ্ঞান জাদুঘর দেখতে গিয়ে একটি রসায়নের শো দেখেছিলাম। সেখানে একজন কিভাবে যাদুকরগণ ফু দিয়ে পানির রঙ বদলে দেন, ঝাকি দিয়ে হলুদ রঙকে বেগুণি করে দেন, আবার আরেক ঝাঁকিতে গোলাপী পানি বানিয়ে দেন তা ব্যাখ্যাসহ বুঝিয়ে দেন। বাস্তবিক ওনার গ্লাসে পানি ছিল না- অন্য কোন তরল উপাদান ছিল।যাদুকরগণ পানিতেও বিভিন্ন যাদু দেখাতে পারেন ঘনত্ব বাড়িয়ে দিয়ে।
বি.দ্র.: ডিমটি পচা হলে ভিতরে উৎপন্ন গ্যাসীয় পদার্থ বেরিয়ে গেলে তা সাধারণ পানি থেকেও হালকা হয়ে যাবে এবং তা সাধারণ পানিতে ভাসবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



