somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

টিকা সফল- ব্রাজিল থেকে আসলো সুসংবাদ

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রাজিলে ৫ হাজার স্বেচ্ছাসেবীর দেহে সারা গিলবার্টের আবিষ্কৃত অক্সফোর্ডের টিকা প্রদান করা হয়েছিল তার সাফল্য পাওয়া গিয়েছে। বিশ্বের ৭ শ কোটি মানুষের জন্য এটি একটি সুসংবাদ। আমেরিকা সরকারের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অ্যান্টনি ফৌসি/ফাউচি বলেছেন যে টিকা দেওয়ার পরীক্ষার ইতিবাচক ফলাফল প্রকাশিত হয়েছে। স্বেচ্ছাসেবীদের রক্তের প্রবাহে নিরপেক্ষ অ্যান্টিবডিগুলো গড়ে উঠেছে। ইনজেকশনগুলি মানুষকে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী কিনা তা খুঁজে বের করার জন্য, ৩০ হাজার ব্যক্তির ‍উপর পরীক্ষায় ফল ২৭ জুলাইয়ের মধ্যে যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
করোনাভাইরাসের হামলায় শনাক্ত ও মৃত্যু সংখ্যা বিচারে বিশ্বে দ্বিতীয় ব্রাজিল। সেখানে শনাক্ত ২০ লক্ষের বেশি আর মৃত্যু ৭৭ হাজারের বেশি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি টিকা দেওয়ার তৃতীয় পর্যায়ের জন্য বেছে নেয়া হয়েছিল ব্রাজিলকে। এই করোনাভাইরাসের ভ্যাকসিনটি ব্রাজিলের ৫ হাজার স্বেচ্ছাসেবীদের দেহে প্রয়োগ করা শুরু হয় গত মাসের শেষ দিকে।
ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই টিকা শুরু থেকেই আলোচিত। বিশ্ব মুখিয়ে এর কার্যকারিতা দেখতে। দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এই টিকার প্রয়োগ হবে বলে আগেই জানানো হয়। ব্রাজিলের দুটি বৃহত্তম নগরী সাও পাওলো, রিও ডি জেনেইরো তে পরীক্ষামূলক টিকা প্রয়োগ শুরু হয়েছিল। সেই টিকার সফলতার নিউজ ভারত, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন নিউজ চ্যানেল প্রকাশ করেছে।
বিবিসির খবর, টিকা তৈরির জন্য ইংল্যান্ড সরকার ও কয়েকটি দাতব্য সংস্থার অর্থ সাহায্যে ২০০৫ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হয় জেনার ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের প্রধান বিজ্ঞানী ড. সারাহ গিলবার্টের নেতৃত্বেই তিন মাসের কম সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিনটি তৈরি করা হয়। গত ২৩ এপ্রিল অক্সফোর্ডের দু’জন স্বেচ্ছাসেবী বিজ্ঞানীর দেহে প্রথম করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এছাড়াও ইংল্যান্ডের ৪ হাজারের বেশি মানুষকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নথিভুক্ত করা হয়েছে।
বাংলাদেশে কথিত ভ্যাকসিন আবিষ্কারের দাবি কতটা সঠিক তার কোন নজিরই পাওয়া যায়নি। তারা প্রাথমিক ট্রায়ালও করেনি এমনকি কোন প্রাণিদেহের উপরও পরীক্ষা সম্পন্ন করেনি। ভারত, রাশিয়া বা আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানে অন্তত ১২৫ টি প্রতিষ্ঠান টিকা আবিষ্কারের দাবি করলেও তারা এতো ব্যাপক হারে পরীক্ষা-নিরীক্ষা করেনি। মানব দেহে প্রয়োগ ছাড়া এর ত্রুটিসমূহ দূর করা অসম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-WHO অক্সফোর্ডের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। তারা এই টিকা সারা বিশ্বে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দিতে পারবে। মূলত দরিদ্র দেশগুলোতেই তা দেয়া হবে। মার্কিন অস্ট্রাজেনকাও এই ওষুধ বিশ্বব্যাপী বাজারজাত করতে পারবে। বিশ্বের ৭৭টি দেশ ইতোমধ্যেই WHO এর সাথে চুক্তি করেছে। এমনকি জাপান ও সিংগাপুরের মতো ধনী দেশও তাদের জনগণের জন্য বিনামূল্যে এই টিকা দেয়ার জন্য চুক্তি করেছে। বাংলাদেশের মিডিয়াতে এখনো এই সাফল্যের সংবাদটি এবং চুক্তির কথাও পাইনি। ভারতের মিডিয়া থেকে যানা গেল তারাও চুক্তি করেনি। আশা করবো শিঘ্রই তা প্রকাশিত হবে এবং অবশ্যই বাংলাদেশের নাগরিকগণ এই সুফল সম্পূর্ণ বিনামূল্যেই ভোগ করবে।
তথ্যসূত্র: ইউরোনিউজ.কম Click This Link , কলকাতা২৪নিউজ.

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×