somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মানুষের ইতিহাস কতদিনের?

২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খ্রিস্টান পাদ্রী জেমস উসার হিসাব করে দেখান বাইবেল অনুযায়ী জগতের সৃষ্টি খৃস্টপূর্ণব ৪০০৪ সনের ২৩ অক্টোবর রবিবার সকাল ৯টা।অন্ধবিশ্বাসীদের কাছে এটাই সত্য। আরো আগের কিছু পাওয়া গেলেই এই বিশ্বাস ভুল প্রমাণিত হয়ে যায়। আমরা ইতোমধ্যে প্রমাণ পেয়েছি-

• ৫/৭ হাজার বছর আগের মমি ও তুষারে সমাধীপ্রাপ্ত মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছে।
• ৮ হাজার বছর আগে কৃষির সূচনা হয়।মানুষ নীলনদ, তাইগ্রিস-ইউফ্রেতিস, গঙ্গা-সিন্ধু, হোয়াংহো-ইয়াংসিকিয়াং ইত্যাদি বড় বড় নদীর তীরবর্তী উর্বর সমভূমিতে বসতি স্থাপন করেন। স্থায়ী বাসগৃথে মানুষ বাস করতে শুরু করে।
• ৮/১০ হাজার বছরে আগের গুহাচিত্র, হাতিয়ার, তৈজসপত্র পাওয়া গিয়েছে।
• ১২ হাজার বছর আগে নতুন প্রস্তর যুগের শুরু হয়। গৃহপালিত পশু পালন, গাছের ছাল/পাতা দিয়ে লজ্জা নিবারণ ইত্যাদির সূচনা হয়।
• ৩৫ হাজার বছর আগে আগে শুরু হয় ক্রোমাগনন মানুষের যাত্রা।
• ৩৫/৭০ হাজার বছর আগে বরফ যুগে ইউরোপে বাস করতো নিয়ানডার্থাল মানুষ।
• ২/৩ লক্ষ বছর আগের আদিম মানুষের জীবাশ্ম পাওয়া গিয়েছে।
• ১৫/২০ লক্ষ বছর আগের হোমো সাপিন্সের পূর্বপুরুষ হোমো হ্যাবিলিসের জীবাশ্মের সন্ধান পাওয়া গিয়েছে।


তার মানে বাইবেলে মানুষ সৃষ্টির যে হিসাব দেয়া হয়েছে তা সঠিক নয়। ছয় দিনে সৃষ্টির হিসাব নিয়ে একটি প্রশ্ন জাগে-

পৃথিবীর সৃষ্টির আগে কি একদিন বলতে কিছু থাকা সম্ভব?

পৃথিবী নিজের অক্ষের উপর একবার ঘুরে আসা হল একদিন। পৃথিবীই যখন ছিল না তখন আজকের এই একদিন বলেও কিছু ছিল না। এই দিনের হিসাব, ঘণ্টা, মিনিট ও সেকেন্ডের হিসাবও মানুষই বানিয়েছে। মানুষ নিজেদের যে ইতিহাস লিখছে তা কোন আজগুবি বিষয় নয়। মমি, তৈজসপত্র বা জীবাশ্মর বয়স নির্ধারণ করা হয়েছে কার্বন টেস্ট করেই।আদিম মানুষের জীবাশ্ম যদি চার লক্ষ বছরের পুরাতন পাওয়া যায় তখনই বিজ্ঞানীরা আদিম মানুষের পূর্বতম সময় বদল করবেন। এখানে যা কিছু বলা হয় পরীক্ষা করে নিশ্চিত হয়েই বলা হয়।


পৃথিবী ও সূর্য সৃষ্টির আগে সকাল ৯ টা মানে কি?

মানুষই পৃথিবীর নিজ অক্ষের উপর একবার ঘুরে আসাকে ২৪ ঘণ্টা ধরে হিসাব করেছে। সূর্য যখন মধ্য আকাশে থাকে তখন ১২ টা আর তার বিপরীত অবস্থানকে দিন শুরু ধরা হয়। যদি ভোর ৬টা থেকে দিন শুরুর হিসাব করা হতো তাহলেও কিন্তু আজকের ৯ টা হতো ৩ টা। বিষয়টা পৃথিবীর ঘুর্ণন ও সূর্যের সাথে সম্পর্কিত। সূর্য সৃষ্টি না হলে আর পৃথিবী নিজের অক্ষের উপর না ঘুরলে (পৃথিবী সৃষ্টির আগে ঘুরার প্রশ্নই উঠে না) সকাল ৯ টার কোন মানে নেই। মানুষ সৃষ্টির সাত দিন আগে ১৬ অক্টোবর সকাল ৯ টা কিভাবে হিসাব করা হবে? তখনতো তখনতো মহাবিশ্ব, তারকা, সূর্য, চন্দ্র, পৃথিবী কিছুই ছিল না। তখন সকাল নয়টার কোন মানে নেই।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×