somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচারকরা সংশোধনী বোঝেন না, সংশোধন করে সংসদ: সাকা

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ২৯ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বিচারকরা সংশোধনী বোঝেন না, সংশোধনী সংশোধন করে সংসদ। আজ সন্ধ্যায় রাজধানীর ভাসানী মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর নি:শর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কৃষক দল এ আলোচনা সভার আয়োজন করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামানা দুদু, কৃষকদলের সহ-সভাপতি এম এ তাহের, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
সাকা চৌধুরী বলেন, প্রধান বিচারপতিরা তাদের ঐতিহ্য বজায় রেখে চলছেন। ইতিপূর্বে সামরিক সরকারকে যেভাবে সহযোগিতা করা হয়েছে এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। তিনি বলেন, যাদের শক্তি আছে বিচার বিভাগ তাদের সহযোগিতা করে। আমারাও আগামীতে শক্তি সঞ্চয় করবো, বিচারপতিরা আমাদেরও সহযোগিতা করবে।
আইন প্রণেতা হিসেবে ৩২ বছরের অভিজ্ঞতা উল্লেখ করে সাকা চৌধুরী বলেন, বিচারকরা সংশোধনী বোঝেন না, সংশোধনী তো সংশোধন করে সংসদ। তিনি বলেন, ৫ম ও ৭ম সংধোনী বাতিল করে ২য় ও ৩য় সংসদকে অবৈধ এবং এ সংসদকে নির্বাচিত করার জন্য যারা ভোট দিয়েছেন তাদের ভোটকেও অবৈধ করা হয়েছে।
কানাকে কানা আর খোড়াকে খোড়া বলা যাবে না- এ কথায় বিশ্বাসী নয় দাবি করে সাকা চৌধুরী বলেন, কানাকে কানা আর খোড়াকে খোড়া বলতে হবে।
আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজদের দখল কায়েম হয়েছে। কিন্তু এতে প্রধানমন্ত্রী নীরব রয়েছেন। তার নীরবতা দেখে মনে হয় তিনি রাষ্ট্রনায়ক নন, গ্রামের মোড়ল।



Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×