somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ’লীগ না করার না করার চরম পরিণতি

০৮ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ না করায় বৃহস্পতিবার নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রাণিসম্পদ অফিসে চাকরিতে যোগদান করার এক ঘণ্টার মধ্যে এক যুবককে পদত্যাগ করতে বাধ্য করেছেন এক আওয়ামী লীগ নেতা । ওই নেতা সন্ত্রাসীদের দিয়ে তাকে বেদম মারধরও করিয়েছেন। গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্র জানায়, গত দুই মাস আগে উপজেলার দরিবামনগাড়া গ্রামের সোহরাব হোসেনের পুত্র আবদুল মতিন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড রেসপন্স প্রজেক্টের অধীনে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সহকারী (এআইডাব্লু) পদে নিয়োগ পান। প্রাণিসম্পদ অধিদফতরের দেয়া নিয়োগপত্র নিয়ে তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কাজে যোগ দেন।
যোগদানের এক ঘণ্টা পর তিনি অফিসের বাইরে এলে গুরুদাসপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ও তার ছেলে রুহুল আমিনসহ কয়েকজন সন্ত্রাসী তাকে আটক করে। তারা সদ্য কাজে যোগদান করা ওই যুবককে মারধর করে পদত্যাগপত্র লিখিয়ে নেয় এবং প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে দাখিল করতে বাধ্য করে। খবর পেয়ে পুলিশ ওই অফিসে এসে আবদুল মতিনকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
আবদুল মতিন বলেন, ‘হামলাকারী রুহুল আমিন এই পদে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে না পেরে আমার ওপর প্রতিশোধ নিয়েছে। আমার অপরাধ, আমি আওয়ামী লীগ করি না। আমি প্রাণের ভয়ে পদত্যাগপত্র লিখে দিতে হলেও বিষয়টি গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেছি। আমি আবার কাজে যোগ দিতে চাই।’
এ ব্যাপারে রুহুল আমিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আবদুল মতিনকে পদত্যাগ করতে বাধ্য করিনি। সে নিজেই পদত্যাগ করেছে। আমার বাবা এ সময় ছিলেন না। গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন বলেন, আবদুল মতিন কাজে যোগ দেয়ার এক ঘণ্টা পর রুহুল আমিনকে সঙ্গে নিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন। এর বেশি কিছু আমি বলতে পারব না।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ঈব্রাহীম হোসেন বলেন, আমি ঘটনাটি শোনার পরপরই প্রাণিসম্পদ কার্যালয়ে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ আবদুল মতিনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। তবে সন্ত্রাসীরা তার আগেই সেখান থেকে সরে গেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×