সবাই ভালো
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল রাতে ঘুমুতে পারিনি। একটু ঘুমের মতো এসেছে অমনি চিৎকার। আসি আসি ঘুমটা ফিরে গেলো। চিৎকারটা আসছে পাশের বাসা থেকে। এই একটা সমস্যা। বাসাগুলো এত গা ঘেঁষাঘেঁষি যে একটু জোরে কথা বললেই পাশের বাসা থেকে শোনা যায়। সেলফোনটা হাতে নিয়ে দেখি একটা বাজে। ব্যাংক কর্মকর্তা আমার রুমমেট আরামে ঘুমুচ্ছে। পাশের বাসা থেকে বাচ্চাটির চিৎকার কিছুক্ষণ পর থেমে গেলো। কিন্তু আমার আর ঘুম এলো না । অগত্যা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে একটা বই পড়ে কাটিয়ে দিলাম রাত। সকালে ব্যাংক কর্মকর্তা মেয়েটি অফিসে চলে গেলো। আমি বারান্দায় রোদে চেয়ার নিয়ে বসতেই দেখি পাশের বারান্দায় ছেলে মেয়ে দুটি এসে দাঁড়ালো। কদিন হয় এ বাসায় ভাড়া এসেছে। এর মধ্যে গ্রিল ধরে দাঁড়িয়ে ওদের সাথে আমার আলাপ এবং ভাব জমে গেছে। ওরা আমাকে দেখে এগিয়ে এলো। আমি ওদের জিজ্ঞাসা করলাম - কাল রাতে কে অমন জোরে জোরে কাঁদছিলো? একজন অন্যজনের দিকে আঙুল উঁচিয়ে দেখালো। তখন আমি জিজ্ঞাসা করলাম – তোমাদের মধ্যে কে বেশি দুষ্ট? এবারও একজন অন্যজনের দিকে আঙুল উচিয়ে ধরলো। আমি হেসে দিলাম। ওরাও হাসলো। আমার চোখে আমার দেশের ছবিটা ভেসে উঠলো।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০

শান্তির ঠিকানা—পরিবারভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।
বাইরের পৃথিবী যতই...
...বাকিটুকু পড়ুনআমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন