আমরা শুনছি কি?
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসছে পহেলা বৈশাখ। আমাদের মেসের মেয়েরা নানা কেনাকাটায় ব্যস্ত।এ মাসে আমার দায়িত্ব পড়েছে ম্যানেজারের।মেসে থাকতে থাকতে পর্যায়ক্রমে এ দায়িত্ব পালন করতে করতে বাজার করাটা গা সওয়া হয়ে গেছে। ঝামেলা বেধেছে পহেলা বৈশাখ উপলক্ষে বাড়তি কিছু আয়োজন নিয়ে। তন্মধ্যে ইলিশ মাছ কেনা ও সংরক্ষণ নিয়ে। গতকাল বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেস সদস্য দুই ছাত্রীকে নিয়ে বাজার করতে গেলাম। ইলিশ মাছ কিনতে গিয়ে মাথায় হাত। এত দাম দিয়ে ইলিশ কিনতে আমার মন চাইল না।সঙ্গের দুই মেয়েকে বললাম। কিন্তু তারা রাজি হল না। তাদের পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতেই হবে। বাধ্য হয়ে অন্যদের ফোন করলাম। তাদেরও মত তারা পান্তা ইলিশ খাবে।আমার রুম মেট ব্যাংক কর্মকর্তা মেয়েটি জানালো সে একটি ইলিশের দাম একা দেবে। তার এ উদারতার বিশেষ কারণ রয়েছে।সে যাই হোক তিন হাজার টাকা দিয়ে দুটো ইলিশ কিনে আনলাম। আমাদের মেসে ঐ ব্যাংক কর্মকর্তা মেয়েটিরই ফ্রিজ আছে। তার অনুপস্থিতিতে তা লক করা থাকে। সুতরাং সে না আসা পর্যন্ত মাছ দুটো কোথায় রাখব। যা গরম পড়েছে। অগত্যা বাড়ির মালিকের বাসায় গিয়ে তার স্ত্রীকে অনুরোধ করে তাদের ফ্রিজে মাছ দুটো রেখে এলাম।
আমি ভাবছি এই যে পত্রিকায় টেলিভিশনে পহেলা বৈশাখের সাথে পান্তা ইলিশের কোন সম্পর্ক নেই বলে অনেকে বলছে তা কি আমরা শুনছি। বিশ্ববিদ্যালয়গুলোতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দৃষ্টান্ত অনুসরণ করে পহেলা বৈশাখে পান্তা ইলিশ নিষিদ্ধ হোক।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০

শান্তির ঠিকানা—পরিবারভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।
বাইরের পৃথিবী যতই...
...বাকিটুকু পড়ুনআমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন