রাজা আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে বললো, “আমি মৎস্য শিকারে যেতে চাই। আজকের আবহাওয়া কেমন থাকবে?” সে বলল, “আজকে চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা। আপনি যেতে পারেন।” রাজা বের হলেন । রাজা যখন সাগর পাড়ে গেলেন, তখন সাগর পাড়ে এক জেলে ছাগল চরাচ্ছিলঅ। সে বললো, “মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেই তো বৃষ্টি শুরু হবে।” রাজা রেগে গিয়ে বললেন, “বেটা জেলের বাচ্চা তুই কি জানিস? আমি আবহাওয়ার খবর জেনেই এসেছি।” রাজা সাগরে গেলেন। কিছুক্ষণ পর শুরু হলো ঝুম বৃষ্টি। রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করে ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। জেলে পড়লো বিপদে। সে তো আবহাওয়ার কিছুই জানেনা। রাজ দরবারে গিয়ে জেলে বলল,” মহারাজ আমাকে যেতে দিন। আমি আসলে আবহাওয়ার কিছু জানিনা।” রাজা বললো, “ তাহলে সেদিন আমার আবহাওয়া বিভাগের থেকেও সঠিক খবর তুই কি করে দিলি?” জেলে উত্তর দিল, “মহারাজ সেদিন আমার কোন কৃতিত্ব ছিলনা। সব কৃতিত্ব আমার ছাগলের। বৃষ্টি আসার আধঘণ্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে। তা দেখেই আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে।” তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন।সেই থেকেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হয়েছে ।
(সংগৃহীত)
দ্রষ্টব্য – এ গল্পটি আমাদের এক পাবলিক টয়লেটে কয়লা দিয়ে কেউ লিখে রেখেছে।

সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৯ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



