somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম : ৬ দশক পর

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেবে নাও ।
আজ থেকে প্রায় ৬ দশক পর – আয়নায় তুমি ।
সাদা শাড়ি , সাদা চুল , চোখে মোটা ফ্রেমের চশমা ,
কুচকানো চামড়া , ঘোলাটে দৃষ্টি –

আজ থেকে প্রায় ৬ দশক পরে , কোন এক বিকেলে –
দাঁড়িয়ে আছো তুমি ব্যালকনির রেলিং ধরে ,
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তখনও ।
কেউ নেই তোমার পাশে ,
বিধবা তোমার সন্তান আর নাতনীরা বহুদূর – পরদেশে ।
একা ঠাঁয় দাঁড়িয়ে আছো , ভিজে যাচ্ছে তোমার সাদা শাড়ি ,

হঠাৎ দু’টি বৃদ্ধ হাত ছাতা হয়ে দাঁড়াবে তোমার মাথার ওপর ।
ঢাকা শহরের সব কোলাহলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ,
আজ থেকে প্রায় ৬ দশক পরের এক বিকেলে –
লোমহীন কুচকানো চামড়ার হাত দু’টি চিৎকার করে উঠবে –


কেবল আমার ভালোবাসাই পরম ,
আমি এখনও তোমায় ভালোবাসি ।


***********************


কল্পনা করো ।
আজ থেকে প্রায় ৬০ বছর পরে -
কোন এক একাকী নৈশভোজের শেষে ,
ক্লান্ত তুমি ঘুমিয়ে গেছ – শান্তির ঘুম ।
বিশাল বিছানা জুড়ে – ছোট্ট শিশুর মতো ঘুমিয়ে আছো ,
রিক্ত ; নি:স্ব বদনে বৃদ্ধা হয়ে গেছো তুমি – অসহায় ।

তোমার সন্তানেরা কি জানে না ?
তাদের মা একলা – পরিশ্রান্ত ঘুমিয়ে পরেছে রাতের ওষুধ না খেয়েই ?
ওরা কি বোঝে না ?
তোমার ডায়েবেটিস বেড়ে যাবে এতে ?

সবাই ছেড়ে চলে গেছে – একাকী বৃদ্ধা তুমি ।
হঠাৎ এক বৃদ্ধ ফাঁটা ঠোঁট স্পর্শ করে তোমার ঘুমন্ত কপালে ,
আলতো চুমুতে ভেঙ্গে যায় তোমার শিশুতোষ ঘুম ;
অবাক তুমি – বেড টেবিলে তোমার রাতের ওষুধ অপেক্ষা করছে ।

আজ থেকে প্রায় ৬০ বছর পরে -
রাতের সব নীরবতা ভেঙ্গে দিয়ে ওষুধগুলো গর্জন করে উঠবে –


কেবল আমার ভালোবাসাই সত্য ,
আমি এখনও তোমায় ভালোবাসি ।


**********************


এবার কল্পনা কিংবা অনুমান নয় – সত্য ভবিষ্যত বলছি ।

অদূর ভবিষ্যতে – যখন আমাদের বয়স ৭৮ হবে –
কোন এক কাকডাকা ভোরে –
ক্রিং – ক্রিং – ক্রিং - বেজে উঠবে বেড টেবিলে রাখা ল্যান্ডফোন ।
কাঁপা কাঁপা হাতে রিসিভার তুলবে তোমার দুর্ব্ল কানে ,
ঘুম জড়ানো কন্ঠে অবিশ্বাসের সুরে বলবে – কি ?....তাই ?..কখন ?

যখন আমাদের বয়স ৭৮ হবে ; এরকম এক কাকডাকা ভোরে –
ঢাকার জ্যামে আটকে পড়ে তোমার প্রাইভেট কার ,
তুমি আসতে আসতে অনেক দেরী হয়ে যাবে ;
ততক্ষ্ণণে খাঁটিয়া নামানো হয়ে থাকবে হয়তো ।

সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়ে আছি আমি – চিরনিদ্রা ।
কাঁদবে না তুমি – করুণা কিংবা অণুকম্পাও হবে না তোমার ;
কেবল গ্রাস করবে কৌতূহল ।
আমাদের বয়স যখন ৭৮ হবে –
আমার হাসিমাখা শুভ্র – শান্ত – মৃত বদনের দিকে তাকাবে তুমি ;
উত্তরের আশা না করেই জিজ্ঞেস করবে আমায়
“ তুমি কি এখনও আমাকে ভালোবাসো ? ”
সাথে সাথে আকাশ , ঐ সাড়ে তিন হাত মাটির ঘর , আমার নাকের তুলো আর্তনাদ করে উঠবে –

তোমার প্রতিই আমার প্রবল ভালবাসা ,
আমি এখনও তোমায় ভালোবাসি ।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৫৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×