সকাল বেলা ঘুম ভাঙতেই কেঁপে উঠলাম - শীতের সকালে কেঁপে ওঠা একটি পদ্মের মতো;
দেখি তুমি নেই পাশে ।
বুকে হাত দিয়ে দেখি ফাঁকা ফাঁকা লাগলো - কৃষ্ণগহ্বর এর চেয়েও বেশি শূন্যতা ভর্তি এই বুকে; দেখি তুমিই নেই পাশে ।
শীতের সকালে আমার ফেঁটে যাওয়া চামড়া বেয়ে একটা শীতল ধারা গড়িয়ে পড়লো - মনে হলো জলাধারে ডুবে গেছে আমার চোখ; দেখি তুমিই নেই পাশে।
আমি কাঁদি - তুমি নেই, আমি কেঁপে উঠি – তুমি নেই ।
তুমি যখন থাকো তার চেয়েও বেশি থাকো যখন তুমি থাকো না ।
আমি মনে হয় তোমায় একটু বেশিই ভালোবাসি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


