বিদেশে টাকা পাচার রোধের নামে আমাদের দেশে প্রতি বছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার মর্মার্থ হল , তুমি ঘুষ খাও, চুরি কর,ডাকাতি কর , ইবাবা বিক্রি কর, পণ্যে ভেজাল মেশাও, রাষ্ট্রীয় ক্ষমতার আড়ালে কালোবাজারি কর, ঠিকাদারির নামে রাষ্ট্রীয় অর্থ লুটে খাও,রাষ্ট্রের কর ফাঁকি দাও এবং পরবর্তী ট্যাক্স অর্থবছরে এইসব খাত থেকে আয় করা অর্থ প্রদর্শন স্বরূপ হালাল করে নিজেকে সমাজের প্রভাবশালী সন্মানি ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করে নাও। রাষ্ট্রীয় কোন দুর্যোগে সমাজ ও রাষ্ট্রের ভারসাম্য নষ্ট করে অর্জিত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান কর এবং প্রদানের সময় প্রধানমন্ত্রীর সাথে একটি ছবি তুলে শহরের দেয়ালে দেয়ালে পোস্টার টাঙিয়ে সামাজিক ইমেজ বৃদ্ধি কর, পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সেবার বিজ্ঞাপনে সংসদ সদস্যের পদ নিশ্চিত করো...।
অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো এমন ভাবে তৈরি করে রাখা হয়েছে যে, অপকর্ম ব্যতীত সামাজিক ভাবে প্রতিষ্ঠা সম্ভব নয় এবং সেই অপকর্মে রাষ্ট্র কখনো প্রত্যক্ষ, কখনো পরোক্ষ ভাবে সমর্থন দিচ্ছে।মেধা জ্ঞান প্রজ্ঞা ও ত্যাগের মধ্য দিয়ে নেতৃত্ব অর্জন নয় , বড় ধরণের অপকর্মের মধ্য দিয়ে বড় ধরণের পদ ও নেতৃত্ব অর্জন আমাদের সমাজের এখনকার প্রতিষ্ঠিত মূলমন্ত্র ......
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৯ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



