সাম্প্রদায়িক মানসিকতা ও হীনমন্যতা নিয়ে কখনো মানুষের অনুভূতির সুগভীরে প্রবেশ করা যায়না।রবীন্দ্রনাথ হচ্ছে এমন এক বিরল প্রতিভা যিনি সাহিত্যের মধ্যদিয়ে মানুষের অনুভূতির সব জায়গায় গভীর ভাবে স্পর্শ করেছেন এবং সাহিত্যের প্রতিটি ক্ষেতে নিবিড় ভাবে বিচরণ করে বাংলা সাহিত্যেকে এক অনন্য মর্যাদায় পৌঁছে দিয়েছেন ।কাঁটাতার দিয়ে রাজনৈতিক সীমারেখা নির্ধারণ করা যায়। কিন্তু সাহিত্যের কোন সীমা রেখা হয়না ।বাংলা সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ হচ্ছে একটি জ্বলন্ত নক্ষত্র, কেরোসিনের প্রদীপ নয়, যে ফু দিয়ে নিভিয়ে দেয়া যাবে। আমাদের দেশে মানুষ খুন করলে ,ঘুষ খেলে,ধর্ষণ করলে,দুর্নীতি করলে, ভেজাল মেশালে দেশ ও ধর্মের মান ক্ষুণ্ণ হয়না কিন্তু হিন্দু কবির লেখা জাতীয় সংগীত গাইলে আমাদের দেশাত্মবোধ ও ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে। কি অদ্ভুত দেশাত্মবোধ ও ধর্মের প্রতি ভালোবাসা আমাদের! আমি কতটা উন্নত জাতির মানুষ তা জাতীয় সংগীতের কথা সুর লেখকের নাম ও তার ধর্মীয় পরিচয়ের উপর নির্ভর করে না, নির্ভর করে সামগ্রিক জাতী গোষ্ঠীর কর্মকাণ্ডের উপর। আয়নার সামনে আমাদের জাতিটাকে দাঁড় করিয়ে দেখে নিন আমরা কোন অবস্থায় আছি।
রবীন্দ্রনাথের জন্ম এবং মৃত্যু ব্রিটিশ পরাধীনতার মধ্যে। স্বাধীন বাংলা বা বাংলাদেশের শ্বাস প্রশ্বাস তার ভাগ্যে জোটেনি। কিন্তু তার গানে বাংলা ও বাংলাদেশ বন্দনা প্রমাণ করে, তিনি বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের চিন্তা করতেন এবং ভাবতেন সেই দেশে মানুষ স্বাধীন শ্বাস প্রশ্বাস গ্রহণ করবেন।
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি—
আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী—
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


