somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান সময়ে আমার অন্যতম প্রিয় একজনের কাছে আমার একটি খোলা চিঠি

২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুই, তুমি কিংবা আপনি সম্বোধন বাংলা ভাষায় নির্দিষ্টতা নিয়ে আসে । অন্যান্য ভাষার চেয়ে হয়তো বাংলা ভাষার মধুরতা এই কারণেই অনেক বেশি । আমার খোলা চিঠির প্রেরককে আমি নিরপেক্ষ সম্বোধন হিসেবে আপাতত তুমি করেই বলছি, কারণ আমি চাই যেন এই চিঠিতে লিঙ্গ, সম্পর্ক এবং বহিঃপ্রকাশগুলো সব অস্পষ্ট থাকুক । ভাবার অবকাশ নেই যে এই চিঠির সূচনা কিংবা সমাপ্তি হয়তো রহস্য কিংবা কৌতূহলের ভরা-জমাট কিছু হবে । আমি জানি না তবে হয়তো আমার লেখায় যা আসবে পরবর্তীতে সেই কথাগুলো আমার ঐ অন্যতম প্রিয় মানুষটার কথা ভেবেই আসবে, এটার নিশ্চয়তা অনায়াসে দিতে পারি আমি । যাই হোক, ভণিতা না করে, আসল কোথায় আসি ।
তুমি হয়তো দেখে থাকবে যে আমি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি ধীরে ধীরে । এখানে প্রভাবক হিসেবে কাজ করছে কিছু ভুল, ঐসমস্ত ভুলের শাস্তি, পরিবেশ, আশেপাশে থাকা অবিবেচক কিছু মানুষ আর হয়তো সময় নিজেই । তুমি সবসময়ই নিজেকে খোলসবন্দী করে রাখতে পছন্দ করো । আশেপাশের অবিবেচক মানুষগুলোই তোমার অনেক প্রিয় । রাগ, দুঃখ, আবেগ, কষ্ট, কান্না ইত্যাদি বহিঃপ্রকাশগুলো তোমার কাছে বরাবরের মতই ঠুনকো । তুমি ভাবো, ভাবো বৃহত্তর কিছু, কিন্তু পরিধি বা সীমার বাইরে গিয়ে কিছু করার সাধ্য তোমার নেই । তুমি নিজেকে যাচাই করো প্রতিনিয়ত । যাচাই করো তাদের সাথে তুলনা করে, যারা তোমাকে অনেক আপন ভেবে অতিরিক্ত বহিঃপ্রকাশ ঘটায় নিজ থেকে । তাই তো আপন-পর চেনার কষ্টটুকু না করে একাকী থাকতেই ভালোবাসো তুমি ।
আচ্ছা, এতটা সময় পেরিয়ে এসেও কি আমাকে তোমার কিছু বলার নেই ? কিছু প্রশ্নের উত্তর কি নেয়ার নেই ? যেই প্রশ্নগুলো আমি নিজেকেও নিজে করেছি অনেকবার, উত্তর সাজিয়েছি কিন্তু তুমি ফিরে আসোনি বলে সেই উত্তরগুলোর উপর ধূলা জমা হয়েছে । আমাকে তুমি অনেকবার ডেকেছ, জানি । কিন্তু সাধারণ অন্য কারও থেকে সেই ডাক কেমন যেন ব্যতিক্রম । আমি তাই শুনতে পাইনি । তাই হয়তো উত্তরও দেয়া হয়নি । আচ্ছা, অন্য কারও মন্তব্য শুনে নিজেকে দাড় করানো কি ঠিক ? নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে স্রোতে গাঁ ভাসিয়ে দেয়া কি ঠিক ? কেমন যেন সমীকরণ সব মিলে যাচ্ছে । আমার করে আসা পুরনো ভুলগুলো এখন তোমার অপেক্ষায় ।
তুমি কি জানো এখন কেন তোমার ডাকে আমি সাড়া দিচ্ছি না ? জানো কি, তোমার ছায়া থেকেও অনেক দূর দিয়ে হাঁটছি ? জানার সেই চোখটা তো তুমি ইচ্ছে করেই বন্ধ করে রেখেছ, জানবে কি করে ? আমি আর সেই আগের মত নেই । এখন আমার প্রচণ্ড ব্যাথা । ব্যাথাগুলো তৈরিও হয়েছে আস্তে আস্তে অনেক অনেক কষ্ট জমা হয়ে । তবে তোমার প্রতি কৃতজ্ঞতা আমার আজীবনের । অনেক আপন কেউ যখন রাস্তায় কাঁটা বিছিয়ে রাখে, সেই কাঁটা চোখে ফুটে চোখ পরিস্কার করে দেয়, খুলে দেয় মতান্তরের দরজা । আমি এখন আর আগের মত নিঃশ্বাস নিতে পারি না । আমার আশেপাশেও এখন অনেক অপরিচিত লোকজন । তারা আমাকে কাছে ডাকে, কিন্তু সেই ডাকে সাড়া দেওয়ার অনুমতি আমার হৃদয় আমাকে দেয়না । এক তোমার আপন হতে গিয়ে আমি বাকী সবাইকে হারিয়েছি । আর আজ ......... থাক, সে অনেক পুরনো কথা, তাই না ?
জানো হয়তো, আমার বুক ভেঙ্গে এখন শুধুই কান্না আসে । একটি ভুলের শাস্তি যে আপনকে হারানোর মত এত উচ্চ হতে পারে, তা আমার জানা ছিল না । এখন আর হৈ-হুল্লুড়ের মধ্যে আর আমার যাওয়া হয়না । অতীত বড়ই নিষ্ঠুর । এই অতীতকে পিছনে ফেলেই আমাকে আমার ভবিষ্যতের পিছনে ছুটতে হবে । তোমাকে বলা হয়নি কিন্তু পশ্চাদপদতার কারণগুলোকে আমি এখন উপেক্ষা করতে শিখে গিয়েছি । হ্যাঁ, আমি এখন একাকী বাঁচতে শিখে গিয়েছি । অনেকগুলো কথা যেগুলো তোমাকেই শুধু বলেছি আজ অনেকেই জানে । গোপনীয়তার যে সংজ্ঞাগুলো তোমার কাছে ঠুনকো, সেগুলোও আমাকে পরাজিত করতে পারেনি । পুরোপুরি মাথা উঁচু করে না হোক, কমপক্ষে মাথাটা না নুইয়ে এখন হাঁটতে পারি অনায়াসে ।
জানি, তোমাকে হয়তো আশেপাশে দেখতে পাবো না আর কয়েকদিন পরেই । আমার আসল সংগ্রাম শুরু হবে তখন থেকেই । নিজ সত্তা, পুরোপুরি নিজের সত্তা তৈরি করার যে নিরন্তর সংগ্রামের জন্য আমি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছি, সেটি আমি তোমার থেকে গোপনই রাখবো । আসলে জানোই হয়তো, সকলের চোখে ছোট হয়ে যাওয়ার যে কষ্ট হয়, তার থেকে বহু লক্ষগুণ কষ্ট বেশি হয় যখন আমরা নিজেদের কাছে নিজে ছোট হয়ে যাই ।
লেখাগুলো যদি অজান্তে কোনদিন তোমার চোখে পড়ে, তাহলে পড়ো । একাকী, নির্জনে । তোমার চোখে আমি যেমনই হই না কেন, আমার চোখে তুমি ঐ মানুষটিই থেকে যাবে চিরদিন, যেরূপ তোমাকে দেখাবার মত তোমার কাছে আমার প্রত্যাশা ছিল ।

ইতি
তোমারি চির শুভাকাঙ্ক্ষী
একজন ব্যক্তি, যাকে তুমি চিনতে
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×