কয়েক দিন যাবত সামরিক বাহিনীর কর্মকান্ড নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। আমরা আনেক কথাই বলছি, কিন্তু কিছু বিষয় মাথায় আনছি না।
১. সামরিক বাহিনীর ব্যবসা করলে সমস্যা কোথায়?
- সামরিক বাহিনীতে যখন কাউকে প্রশিক্ষণ দেয়া হয় তার অনেক গুলো কারনের মধ্যে একটা কারন হচ্ছে তার মধ্যে "চেইন অব কমান্ড" ব্যপারটা তৈরী করা। অর্থাৎ তার সিনিয়র অফিসার তাকে যাই বলবে সে করতে বাধ্য হবে, কখনও অবাধ্য হবে না। এর কারন সেনাবাহিনী অন্যান্য প্রতিষ্ঠানের মত নয়। তারা সশস্ত্র। সরকারের প্রতি অর্থনৈতিক ভাবে নির্ভরশীল। এখন তারা যদি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয় তাহলে তাদের উপর সরকারের নিয়ন্ত্রনটা কোথায় থাকলো? যেখানে আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ অস্থির। রাজনীতিবিদদের মধ্যে কোনও ঐক্য নাই। এবং এর ফল আমরা ২ বছর আগেও ভোগ করেছি এবং বাঙালীর স্বভাবগত ভাবে সেই ঘটনা ভূলেও গেছি। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে সেনাবাহিনী অতিরিক্ত স্বাধীনতা ভোগ করবে।
২. বহিঃ শত্রুর আক্রমন।
- বহিৎ শত্রুর আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দূর্বল অর্থনীতিতে সামরিক শক্তি বৃদ্ধি মোটেও কাজের কথা নয়। এর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিরতা, বিজ্ঞান-প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নতি। সাদ্দাম হোসেন ও বিজ্ঞান ও অর্থনীতিতে উন্নত হওয়ার বদলে তেল বিক্রীর টাকায় আমেরিকা থেকে অস্ত্র কিনেছিল। এবং পরবর্তীতে তার ফলাফল আমাদের সবার ই জানা। শুধুমাত্র সামরিক শক্তি ই সব নয়। এবং ঐ পরিমান শক্তিশালী হবার মত টাকাও আমাদের নেই। অনেকে বলেন ভারতের সীমানা আগ্রাসনের কথা, সেই আগ্রাসন ঠেকানোর জন্য দরকার সীমান্তরক্ষী বাহিনী। এর যদি যুদ্ধ করার কথা বলেন তাহলে এটা মধ্যযুগ নয় আর বাংলাদেশ কোনও সন্ত্রাসী রাষ্ট্রও নয় যে, কেউ ইচ্ছে করলেই দখল করে নিতে পারবে। আর যদি করেও আমাদের এই সেনাবাহিনী দ্বারা জয়ের কোনও সম্ভাবনা ই নেই। সামরিকভাবে পরাজিত হই আর না হই আমাদের অর্থনীতি একবারে ভেঙ্গে পড়বে। এই অসম যুদ্ধ চালানোর মত সামর্থ আমাদের দেশের নেই আর আমাদের কাছে এমন কোনও প্রযুক্তিও নেই।
৩. সামরিক বাহিনীর প্রয়োজন।
- আমি মনে করি না যে, আমাদের সামরিক বাহিনীর প্রয়োজন নেই। অবশ্যই আছে। কিন্তু তাদের কে যে অতিরিক্ত ক্ষমতা দেয়া হচ্ছে তার বিরুদ্ধে আমি। এই অতিরিক্ত ক্ষমতার জোরেই তারা আজ রুপগঞ্জে সাধারন মানুষকে হত্যার সাহস পেয়েছে, সাহস পেয়েছিলো ২ বছর আগে শিক্ষার্থীদের নির্যাতন করার, সাহস পেয়েছিল ৯ বছর সামরিক শাসন করার, কর্ণেল তাহেরকে ফাঁসী দেয়ার, মেজর জিয়াউর রহমানকে হত্যা করার, ৪ জাতীয় নেতাকে হত্যা করার, স্বপরিবারে শেখ মুজিবকে হত্যা করার।
এত কিছুর পরও আমরা এদের অসীম ক্ষমতা কমানোর কথা বলি না। অদ্ভত আমদের চরিত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


