somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বিশ্ব গঠনের জন্য করণীয় (১ম পর্ব)

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ত্রাস আর জঙ্গি তৎপরতায় সারা জাতি আজ উদ্বিগ্ন! শুধু সারা জাতিই নয়, সমগ্র বিশ্বই আজ স্তম্ভিত ও পেরেশান। সকল সন্ত্রাস ও জঙ্গিবাদের পেছনে স্থানীয় সমস্যার পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতির প্রভাব রয়েছে বলে প্রায় সবাই একমত। বিভিন্ন নামে পরিচিত আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনেকেই বিভিন্ন ধর্মের নাম ব্যবহার করে থাকে। অথচ এসব সন্ত্রাসীদের মুখে ধর্মের দোহাই দেয়া মোটেই গ্রহণযোগ্য নয়। তাদের মুখে ধর্মের নাম ব্যবহারের কোনো বৈধতা নেই, তাদের মুখে এটা মানায় না, এটা তাদের মুখে শোভনীয় নয়। কেননা, সকল ধর্মের ধার্মিক লোকেরাই এ ব্যাপারে একমত যে, কোনো ধর্মেই সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার কোনো স্থান নেই। শুধু তাই নয়, বরং সকল প্রকার বৈষম্য, সন্ত্রাস, যুদ্ধ, অস্ত্রের মহড়া ও শান্তি বিনাশী সকল তৎপরতা বন্ধ করার জন্যই মূলত ধর্মের আগমণ হয়েছে।

কেউ শুধু মুখে ধর্মের নাম নিলেই প্রকৃত ধার্মিক হয়ে যায় না। বরং ধর্ম একটি অনুশীলন বা আমল বা প্র্যাকটিসের বিষয়। এজন্যে জান্নাত বা স্বর্গে যাওয়ার জন্যে ধর্ম-বিশ্বাসের সাথে আমল বা কর্মকে পবিত্র কুরআনে শর্ত হিসাবে জুড়ে দেয়া হয়েছে। সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে ধর্মীয় বিধানের চর্চা ও অনুসরণ করলেই ধার্মিক হওয়া যায়। কাজেই ধর্ম বিরোধী কাজ করে ধর্মের শ্লোগান দিলেই কাউকে ধার্মিক বলা এবং এবং এজন্যে ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়া বিবেক সম্মত ও ন্যায়ানুগ হতে পারে না। এ রকম অন্যায় কাজ চলতে থাকলে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা দিন দিন বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ, এতে করে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার আসল চিকিৎসা হয় না। মানুষকে শান্তিপ্রেমিক ও চরিত্রবান এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হলে সত্যিকার আধ্যাত্মিকতা ও ধর্ম চর্চা অপরিহার্য।

কেউ স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি বা কোনো বিশেষ পেশা কিংবা বিশেষ শ্রেণির পোশাক পরে কোনো অপরাধ করলে ঐ পেশা বা শ্রেণির সকল লোকদেরকে ঐ অপরাধে অপরাধী মনে করা মোটেই উচিত বা ন্যায়সঙ্গত নয়। ঠিক তেমনি কেউ কোনো অপরাধ করে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, ক্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম বা অন্য কোনো ধর্মের শ্লোগান দিলে সে শ্লোগান আদৌ ধর্মীয় শ্লোগান হিসাবে গ্রহণযোগ্য ও বিবেচিত হওয়া উচিত নয়। প্রকৃতপক্ষে এসব শ্লোগানদাতাদের উদ্দেশ্য অন্য কিছু। সেটা বের করে সমস্যার স্থায়ী সমাধানের পন্থা বের করে সমাধানের উদ্যোগ নিতে হবে। (চলবে)
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×