somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিকদের জন্য সুসংবাদ

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১ম পর্ব)
যে কোনো সঠিক সিদ্ধান্তের জন্য সঠিক তথ্য জানা অত্যাবশ্যক। তথ্যের মধ্যে সামান্য ভুলের কারণে অনেক সময় মারাত্মক ভুল সিদ্ধান্ত গৃহীত হয়ে যায়। ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়। এর মধ্যে অনেক ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ কোনো সময়ই সম্ভব হয়ে ওঠে না। আবার সঠিক সময়ে সঠিক তথ্য পেলে এমন অনেক সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়, যার অফুরন্ত ভালো ফলাফল রয়েছে। তাই সঠিক তথ্য সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিক তথ্য সরবরাহ করা একটি বড় আমানতের কাজ। বিষয় বা ঘটনা যে রকম সংঘটিত হয়েছে কোনো রকম কম-বেশ না করে হুবহু সে রকম পরিবেশন করা আমানতের দাবি। এর মধ্যে যদি কম বেশ করা হয়, তাহলে যে পরিমাণ কম বেশি করা হবে, সে পরিমাণ খেয়ানত করা হয়েছে বলে ধরে নিতে হয়। কাজেই তথ্য বা সংবাদ যথাযথভাবে পরিবেশনের সাথে সংবাদ বহনকারী বা সাংবাদিকের সততা, বিশ্বস্ততা, ন্যায়নিষ্ঠতা, গ্রহণযোগ্যতা, দায়িত্বশীলতা, আমানতদারী সর্বোপরি ধার্মিকতা বা ঈমানদারীর শতভাগ সম্পর্ক রয়েছে।
সাংবাদিকরা যে বার্তা, খবর, সংবাদ বা তথ্য সরবরাহ করেন তাকে আরবিতে ‘নাবাউন’ বলা হয়েছে। কুরআন মাজীদের ২৬নম্বর পারায় সূরা হুজুরাতের ৬নম্বর আয়াতে দ্রষ্টব্য। সেখানে সংবাদ গ্রহণের আগে সংবাদ বহনকারী সাংবাদিকের চরিত্র যাচাই করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কোনো সংবাদ শোনার পর যাচাই-বাছাই না করে প্রচার করাকে মিথ্যাবাদী হবার জন্যে যথেষ্ট বলে মুসলিম শরীফে বর্ণিত হাদিসে উল্লেখিত হয়েছে। কাজেই সংবাদ ও সংবাদের সূত্র যাচাই প্রক্রিয়ার নিয়মাবলী যতোটা বিশুদ্ধ ও কঠোর হবে, সাংবাদিকের গ্রহণযোগ্যতা ও মর্যাদা ততোটা বেশি হবে। তাই এ সংক্রান্ত সঠিক নিয়মাবলি প্রণয়নে ও বাস্তবায়নে সাংবাদিকদেরকে নিজেদের স্বার্থেই এগিয়ে আসতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারীদেরকে পুরস্কৃতকরণ এবং অশুদ্ধ তথ্য প্রদানকারীদেরকে তিরস্কৃত করার বিধান সাংবাদিকদেরকেই করতে হবে। এ ব্যাপারে সাংবাদিকদের কল্যাণে আমার কিছু চিন্তা-ভাবনা ও পরিকল্পনা রয়েছে। যদি কোনোদিন সুযোগ পাই, তাহলে তা বাস্তবায়নের আশা রাখি। পাশাপাশি সাংবাদিকদের অনেক সমস্যাও রয়েছে, সেগুলো সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সুযোগের অপেক্ষায় আছি। (চলবে)
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×