somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েটির জন্যে দুয়া’ করতে ইচ্ছে হয়

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটির জন্যে দুয়া’ করতে ইচ্ছে হয়
(১ম পর্ব)
আমার বড় মেয়ে মুহসানা চৌধুরী দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেয়ার পর রিজাল্টের আগেই তার বিয়ের প্রস্তাব আসে। প্রস্তাবটি এনেছিলেন সমাজের উঁচু পর্যায়ের আমার একজন আন্তরিক শুভাকাঙ্ক্ষী। মহান এ মানুষটির প্রস্তাব প্রত্যাখ্যান করা আমার উচিত হবে না বলে মনে হলো। তা ছাড়া বর পছন্দের ক্ষেত্রে যেসব বিষয় দেখা হয়ে থাকে বা দেখা উচিত, প্রায় সেসব কিছু এ বরের মধ্যে পাওয়ায় মেয়ের বয়স অনেকটা কম হওয়া সত্ত্বেও ঘনিষ্টজনদের সাথে পরামর্শের পর আল্লাহর উপর ভরসা করে নির্দ্বিধায় মত দিয়ে দিলাম। মেয়ের বয়স কম হওয়ায় অনেকের নানা মন্তব্য হজম করতে হয়েছে। অনেক রকম সমালোচনা সত্ত্বেও এখনও পর্যন্ত সকল দিক বিবেচনায় আমার এ সিদ্ধান্ত আল্লাহর রহমতে ভুল প্রমাণিত হয় নি। ভবিষ্যতেও যাতে আমার হিসাব ভুল প্রমাণিত না হয়, সে জন্যে মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে ভিক্ষা কামনা করছি।
পড়ালেখার প্রতি ঝোঁক থাকার কারণে বিয়ের প্রতি মেয়েটির কোনো খেয়ালই ছিল না। বিয়েতে তার সম্মতি আদায় করতে তার মাতা আফসানা বেগমকে অনেক বেগ পেতে হয়েছে। অবশেষে অভিভাবকদের মতামতকে সম্মান দিতে গিয়ে মেয়েটি রাজি হয়। বর পক্ষ মেয়েটির লেখাপড়ার সুযোগ দিবেন বলে ওয়াদা করায় আমাদের সিদ্ধান্ত নেয়া কিছুটা সহজ হয়েছিল। আমাদের এ সিদ্ধান্ত কতোখানি সঠিক ছিল, তা বলার সময় এখনও পুরোপুরি আসে নি। তবে অনেক আত্মীয়-বন্ধু অভিজ্ঞতা ও সামাজিক বিভিন্ন দিক বিবেচনায় আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল বলে বেশ আগে থেকে বলা শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ!
বিয়ে দেয়ার এ সিদ্ধান্তের ব্যাপারটিতে যে বিষয়টি আমার ইচ্ছা ও দৃষ্টিভঙ্গীর বিপরীতে কাজ করেছে, সেটি হলো বরের বিদেশী হওয়া। অবশ্য সমাজের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গী অনুযায়ী এটা অত্যন্ত লোভনীয় ও কাঙ্ক্ষিত বিষয় হলেও আমি এর ব্যতিক্রম। আমি ছোটবেলা থেকে কখনোই বিদেশ কাঙ্গাল ছিলাম না। এখনও আল্লাহর রহমতে নই। ভবিষ্যতেও এ ব্যাপারে কোনো চিন্তা বা আগ্রহ নেই। আল্লাহ আমাকে বাধ্য না করলে আমার বিদেশ যাবার ব্যক্তিগত কোনো পরিকল্পনা নেই। আমার যুবক বয়সে ইংল্যান্ড-কানাডাসহ বিভিন্ন দেশে সম্মানের সাথে যাওয়ার জোরালো ৬টি প্রস্তাব পেয়েও আমি সেগুলো আমার নিজস্ব দৃষ্টিভঙ্গী জনিত কারণে প্রত্যাখ্যান করি। এর মধ্যে ২টি পরিবার আমার ব্যাপারে তাদের দেয়া প্রস্তাব না রাখায় অভিমান করে তারা আমাকে অনেক বছর পর্যন্ত বয়কট করেছিলেন। পরে অনেক কষ্ট করে আমি নিজে তাদের সাথে সম্পর্ক পুণঃস্থাপন করেছি। আমার আদর্শ মা-বাবাও এ ব্যাপারে আমার সাথে পূর্ণ একমত ছিলেন। আর্থিক অনেক টানা-পোড়েন সত্ত্বেও নীতিগত কারণে এ দু’টি প্রস্তাব তাঁদেরকেও সিদ্ধান্ত থেকে নাড়াতে পারে নি। এ জন্যে আমার প্রিয় মা-বাবার জন্যে উপযুক্ত বিনিময় কামনা করছি মহান আল্লাহর দরবারে। বাকি ৪টি প্রস্তাব আমার বাবা-মা পর্যন্ত পৌঁছতে দেই নি। বিদেশের ব্যাপারে আমার এ কঠোর দৃষ্টিভঙ্গী সত্ত্বেও আমার মেয়ের জন্যে প্রস্তাবিত বরের মধ্যে অন্যান্য অনেক কোয়ালিটি থাকায় এ বিষয়ে একটু শিথিলতা প্রদর্শন করে ইতিবাচক সিদ্ধান্ত নেই। ফলে ২৬/১২/২০১১ তারিখে মেয়ের ১৮বছর ১০মাস এক দিন বয়সে তাকে বিয়ে দেই।(চলবে)
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×