somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।।৩৩ এবং ১৬ এর বিবাহ বার্ষিকী বন্ধ হোক (শেষ পর্ব)।।

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবার ধর্মীয় দিকে যদি আসি;সেখানে অনেকে এভাবে লিখেছন যে “আল্লাহর রাসুল (সঃ) আয়েশা (রাঃ)কে তার ৯ বছরের কালে বিবাহ করেছিলেন।তো আমি করলে সমস্যা কি?’’
আপত দৃষ্টিতে এটা অনেক ভাল একটি যুক্তি।কিন্তু ভদ্র লোক কে প্রশ্ন করি এবার যে আয়েশা (রাঃ)কে বিবাহ করার পূর্বে হযরত খাদিজা (রাঃ) কে বিবাহ করেছিলেন।আর তখন রাসুল (সঃ) এর বয়স ২৫ আর খাদিজা (রাঃ) এর ছিল ৪০ বছর।তাহলে রাসুলের সুন্নত মানতে কি আপনি ২৫ বছরের সমইয়ে ৪০ কিংবা ৫০ এর কালে ৮০ বছরের কোন নারীকে বিবাহ করবেন?
করবেন না।কারন এই হাদীস মানলে যে ১৫/১৬ এর “টাটকা” মেয়ে পাবেন না যে সেই চিন্তা আপনার মাথায় ঘুরপাক করে।আল্লাহর রাসুল তার জীবদ্দশায় মোট ১১ টি বিবাহ করেছিলেন বলে জানা যায়। আর তার স্ত্রীদের মাঝে অনেকেই তার কাছাকাছি বয়সেও ছিলেন।আর তার বিবাহগুলি ছিল আল্লাহর পক্ষ থেকে আদেশ।সেটা কখনও যেখানে গিয়েছেন সেখানে ইসলামকে প্রসারিত করতে আবার কখনও কোন অসহায় নারীকে রক্ষা করতে।

এক বর্ননায় এটাও পাওয়া যায় যে,হযরত আবু-বকর (রাঃ) এবং হযরত ওমর (রাঃ) আল্লাহর রাসুল এর মেয়ে মা ফাতিমা (রাঃ) কে বিবাহ করতে চেয়েছিলেন।কিন্তু আল্লাহর নবী তাদের ফিরিয়ে দিয়েছেন এবং কারন হিসেবে দেখিয়েছেন তাদের মাঝে এবং মা ফাতেমা (রাঃ) এর মাঝে বয়সের অনেক তফাতকে ।

এবার অনেকে বলেন এটাকে অন্যায় তো বলতে পারেন না।কারন আল্লাহর রাসূল একবার তো করেছেন।তার জবাবে এটাই বলা যথেষ্ট যে,সেই ১৪০০ বছর আগে যখন মেয়েদের জীবন্ত মাটি পুতে হত্যা করা হত শুধু মাত্র মেয়ে বলে,সেখানে ৯ বছর এর মেয়েকে বিয়ে নিয়ে রাষ্ট্রীয় কোন আইন ছিল না।
কিন্তু আপনার বাংলাদেশে সেটা আছে যে ১৮ এর আগে মেয়েদের বিবাহ হওয়া অন্যায়।তাই আপনি এটা সেই দৃষ্টিতে করতে পারেন না।এবার বলবেন ধর্মীয় আইন আগে।ভাই তবে বলি ইসলাম ধর্মেই বলা হয়েছে “তুমি যে রাষ্ট্রেই থাক না কেন,সেই রাষ্ট্রের আইন তোমার ততক্ষন অব্দি মানা ফরয,যতক্ষন আল্লাহর হক এর উপর হস্তক্ষেপ করা না হয় ,যাতে সেখানের স্থানীয় শান্তি বজায় থাকে”।

শেষ একটা যুক্তি দিয়ে এই পর্ব শেষ করি; চাচা যদি চাচীকে তালাক দিয়ে থাকেন সেই চাচীকে ভাতিজা বিবাহ করতে পারবেন।এবার ধরুন আপনি একই কাজটি করলেন।আপনার আর আপনার চাচীর মাঝে বিয়ের আগেও কোন সম্পর্ক ছিল না। খুবই সাধারন একটা বিবাহ আপানার আর আপানার সাবেক চাচীর সাথে। কিন্তু ভেবে দেখেন আপানার সমাজ আপনাকে কি বলবে? সমাজ কি এটা বলবে না যে,”যে,ভাতিজার সাথে প্রেম ছিল বিধায় চাচা জেনে গিয়ে তালাক দিয়েছে আর এখন ভাতিজা বিবাহ করেছে?” অবশ্যই বলবে।কারন এটা জায়েজ হলেও “তালাকের মত না হওয়া বেশি ভাল আর হলে কারন থাকতে হয়” টাইপের জায়েজ। কারন এইকাজটি সুন্দর দেখায় না।

বৈধতার লিমিট মানে এই না যে ব্যাপারটা দৃষ্টিকটু নয়।এই ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ৩৫ বছরের মহিলা ২২ বছরের ছেলেকে বিয়ে করে ব্যাপারটা মানুষ এর কাছে দৃষ্টিকটু লাগবে অবশ্যই?
আবার ৫৫ বছরের বুড়া ২০ বছরের মেয়ে বিয়ে করা হালাল, কিন্তু আমাদের বর্তমান যুগের প্রেক্ষাপটে বিষয়টা ভালোভাবে নেওয়া হয় না।আর এটা না নেয়ার অনেক কারন আপনার তো বিকল্প উত্তম জিনিস আছে, আপনি কেন এরকম স্টেপে যাবেন?

আর তাই কোরআন আর হাদিসের বর্ননা দিয়ে ৩৩ আর ১৬ বছরের মেয়ের বিবাহ এবং বছর ঘুরতেই একটি সন্তান সহ তাদের প্রথম বিবাহ বার্ষিকীকে যুক্তিযুক্ত করার কোন সুযোগ দিয়ে নিজেও এই সুযোগ নেয়ার যে আর যুক্তিযুক্ত সুযোগ থাকল না,সেটা কি বুঝা গেল?
শেষ কথার দিকে যদি আসি,শুরুতেই বলতে হবে আমার লিখার প্রধান কারন শুধু ১৮ বছরের নিচে কোন মেয়ের বিবাহই নয়,স্বামী এবং স্ত্রীর বয়সের তফাতটা অনেক বেশি হলে কি কি সমস্যা হতে পারে সেটাও। ।আর কেন এই তফাত টা হওয়া উচিত না সেগুলো। আধুনিকতার ছোয়া নিয়ে বিবাহের আগে অবৈধ সম্পর্ক কে এড়িয়ে পুরুষের উচিত ২৫ এর পরেই দ্রুত সময়ে বিবাহ করা।তবে এই বিবাহের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা এবং প্রতিষ্ঠার সমস্যা থাকে আর সেটা দেখার কাজ রাষ্টের। ধর্মীয় মাসয়ালা আর আধুনিকতাকে দায়ী করে এই জাতীয় বিবাহকে ন্যায় করতে চেষ্টা না করা উত্তম।

১৬/১৭ বছরের একটি মেয়েকে বিয়ে করে অনেকে আবার দাবী করেন চাইলে স্কুলে যেতে পারবে।কিন্তু যখন ৩৩ এর মানুষ বিবাহ করে প্রথম চিন্তার ফসল হিসেবে বছর যেতেই সেই ১৬ এর কোলে তুলে দেয়া হয় আরেকজন।যাকে দেখার জন্য এই মেয়েটি তৈরি না। কিংবা যদি ২০ আর ৫০ ও হয় কিছুদিন পর যে পরকিয়ার গল্প শুরু হয় সেই গল্পে এই শিশুটি স্থান না পেলেও ১৬ কোটি মানুষের দেশে বেড়ে গেল আরো একজন যারও কিনা ভবিষ্যত অনেকটা অন্ধকার হিসেবে লিখিয়েই এই ধরায় আগমন।তাই একটি সুষ্ঠ জাতী প্রতিষ্ঠা করতে বাল্য বিবাহের পাশাপাশি স্বামী এবং স্ত্রীর এর বয়সের তফাত রেখে বিবাহও বন্ধ হোক।।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×