somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রূপান্তর

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বর্গের সৌন্দর্য, অপ্সরা দেখতে দেখতে বহু দিন কাটিয়ে দিয়েছেন ভৃগুমুনি। পরম সুখে স্বর্গে বাস করছেন তিনি। শুধু সুখ আর সুখ। কোনো দুঃখ নেই জীবনে তার। কিন্তু সমস্যা হলো ,সুখ হোক আর দুঃখই হোক, কোনো কিছুই বেশিদিন ভালো লাগে না। বদহজম হয় । ভৃগু মুনির মনেও ‘সুখে থাকলে ভূতে কিলায়’ রোগের সংক্রমণ ঘটে গেল নিজের অজান্তেই। তিনি বিদ্রোহী ভৃগু! তার এরকম ফুল-ফল-লতা-পাতা-নারী দেখে সময় নষ্ট করলে চলে না। তিনি প্রবল পরাক্রমশালী দশ মুনির একজন! তাছাড়া সেদিন স্বর্গের অধিবাসীরা একে-অপরের সাথে বলাবলি করছিলো আর্যরা নাকি উগান্ডায় খুব কষ্টে আছে। বিষ্ণুদেব নাকি প্রতিকার করতে গিয়ে নিজে নাজেহাল হয়ে ফিরে এসেছেন!! এমনটা তো হবার কথা নয়। তিনি সর্বগুণসম্পন্ন শক্তিশালী দেবতা। তাছাড়া শেষ অবতার হিসেবে এখনো নামেন নি । তাঁর তো নাজেহাল হবার কথা নয় । এ পরিবর্তন অসম্ভব!! নাহ! গিয়ে পরীক্ষা করে দেখতে হবে আবার!!

একথা ভাবতে ভাবতেই ভৃগু মুনি বৈকুণ্ঠে চললেন বিষ্ণুদেবের কাছে। এবার আর ব্রহ্মা,শিবের কাছে গেলেন না তিনি। কারণ আগের বার ব্রহ্মা তাকে গালাগাল দিয়েছিলো । শিবতো আরেকটু হলে মেরেই ফেলতো। কিন্তু বুকে লাথি মারার পরও বিষ্ণু ব্রহ্মা আর শিবের মতো ক্রোধান্বিত না হয়ে উল্টো ভৃগুর পদসেবা করেছিলেন। এবারও হয়তো করবেন।আবার নাও করতে পারেন । করেন কি না তা দেখার জন্যই তো যাচ্ছেন !! যা হবে দেখা যাবে । ভাবতে ভাবতে ভৃগু চলে এলেন বৈকুন্ঠধামে। এসে দেখলেন বিষ্ণুদেব হাত-পা ছড়িয়ে ঘুমাচ্ছেন। তার মাথার কাছে ভাষ্কর্যের মতো শোভা পাচ্ছে উগান্ডা থেকে আমদানিকৃত খাঁটি(?) সরিষার তেল!! ভৃগুর বুঝতে আর বাকি রইলো না।পালনকর্তা ঘুমাচ্ছেন বলেই তো উগান্ডায় আর্যরা কষ্টে আছে। আগের মতো তেজ নিয়েই ভৃগু মুনি বিষ্ণুকে গালাগাল দিলেন। বললেন, “ আর্যরা ধ্বংস হয়ে যাচ্ছে আর আপনি নাকে তেল নিয়ে ঘুমাচ্ছেন??” । বলেই আগের মতো লাথি মারার জন্য পা উঁচু করলেন। কিন্তু এবার বিদ্রোহী ভৃগুকে অবাক করে দিয়ে লাথি মারার আগেই বিষ্ণুদেব উঠে বসলেন। তিনি বললেন , “ আমি সব শুনেছি। বড্ড বেশি কথা বলেন আপনি।“ এরপরই তার হাতের ইশারায় এসে হাজির হলো প্রহরীরা। তদের উদ্দেশ্য করে বিষ্ণুদেব বললেন, “ ভৃগুমুনি আমার ঘুম নষ্ট করেছেন। তিনি বৈকুন্ঠধামের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ! ওনাকে ‘বৈকুণ্ঠ নিরাপত্তা আইনে’ জেলে ভরে দাও।“ প্রহরীরা ভৃগুমুনির কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল। প্রহরীরা চলে যাওয়ার পর বিষ্ণুদেব উগান্ডা থেকে আমদানিকৃত খাঁটি(?) সরিষার তেল নাকে দিয়ে আবার ঘুমিয়ে পড়লেন।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×