হায় ব্রাজিল
এ কী করলে !
শত হৃদয় ভেঙ্গে খান খান হলো তোমার ব্যর্থতায়
কাকা তুমিও কী পারলে না
তোমার ভাতিজাদের স্বান্তনা দেয়ার মত কিছু উপহার দিতে
তুমি কেন এভাবে ব্যর্থ হলে?
যে গরুটা লাল কার্ড পেল
তাকে গিয়ে জিজ্ঞেস কোরো
কত শত হৃদয় ভেঙ্গেছে সে
কাল অফিসে মুখ দেখাবো কেমন করে ?
যাদের বলে এসেছি
আজ হালি হালি হবে গোল
কিন্তু হলো তো তার উল্টো
জবাব কী আছে আমার
শুধু লজ্জা আর লজ্জার হোলিখেলা মাত্র
হায় ব্রাজিল
আবার চার বছর পরে হবে
তোমার সাথে দেখা
প্রতীক্ষা করবো
হয়তো দ্বিগুণ উঃসাহ নিয়ে
হয়তো আরও কোনো কাকা
বাবা মামা বা অন্য কারো জন্যে
মতিউর মতি
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১০ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


